Monday, February 2, 2026

পড়ুয়াদের সাধ্যের মধ্যেই রাখতে হবে টিউশন ফি, নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

শিক্ষা (Education) কখনোই ব্যবসা (Business) হতে পারে না। আর সেকারণে শিক্ষাকে উপার্জনের উপায় (Source of Income) হিসেবে ভাবা যাবে না। টিউশন ফি (Tuition Fees) রাখতে হবে সকলের সাধ্যের মধ্যেই। বুধবার এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকার (Government of Andhra Pradesh) ডাক্তারি শিক্ষার বার্ষিক ফি ২৪ লক্ষ টাকা ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই এমন যুগান্তকারী রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত।

৫ বছর আগে অন্ধ্রপ্রদেশ সরকার ডাক্তারি শিক্ষার খরচ বছরে ২৪ লক্ষ টাকা করার সিধান্ত নেয়। একলাফে এই ফি ৭ গুণ বাড়িয়ে দেওয়া হয়। এরপরই এই সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা দায়ের করা হয় অন্ধ্রপ্রদেশের হাইকোর্টে (Andhra Pradesh High Court)। সেই সময় হাইকোর্ট অন্ধ্রপ্রদেশের সিদ্ধান্তের বিরুদ্ধেই রায় দেয়। পরে সেই রায়কেই চ্যালেঞ্জ (Challenge) করে মামলা গড়ায় দেশের শীর্ষ আদালতে। বিচারপতি এম আর শাহ ও সুধাংশু ধুলিয়ার বেঞ্চও অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায়কেই বহাল রাখল। শীর্ষ আদালত সূত্রে খবর, ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর ২০১৭-২০২০ সালের টিউশন ফি বৃদ্ধির যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল তা হাইকোর্ট বাতিল করে দেয়। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় এই রায়ে কোনও ভুল নেই। ডাক্তারি পরীক্ষার ফি ২৮ লক্ষ টাকা বাড়ানোর কোনও যুক্তিই নেই। শিক্ষা কোনও ব্যবসা নয় যে মুনাফা বাড়াতে সেটাকে কাজে লাগানো হবে। টিউশন ফি রাখতে হবে পড়ুয়াদের সাধ্যের মধ্যেই।

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিদের মতে, অন্ধ্রপ্রদেশ সরকারের নেওয়া এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি। বিগত বছরগুলিতে এই ফি বৃদ্ধির ধাক্কায় পড়ুয়াদের চড়া সুদে ব্যাংক ও অন্যান্য সংস্থা থেকে ঋণ নিতে হয়েছে। আর যার ফলে চরম সমস্যার মুখে পড়তে হয়েছিল তাঁদের। আর এমন পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মেডিক্যাল কলেজগুলি যে মামলা করেছিল তাও খারিজ করে দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্ট সূত্রে খবর।

spot_img

Related articles

বঙ্গভবনে এবার রাজ্য পুলিশের পাহারা! বিমানে দিল্লি যাচ্ছে র‍্যাফ-ডিএসপি-র বিশেষ দল 

দিল্লিতে বঙ্গভবনের নিরাপত্তা এবং সেখানে থাকা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের (এসআইআর) কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল নবান্ন।...

শহরে দেড় লক্ষ পাকা বাড়ি, আধার যাচাইয়ের পরেই মিলবে আবাসের টাকা 

গ্রামাঞ্চলের পর এবার রাজ্যের শহরাঞ্চলেও গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে প্রশাসন। রাজ্যের...

উত্তরায়ণের ছাদে লাটাই হাতে আমির! ‘সোমু’-র মান ভাঙাতে কি খোদ লাল সিং চাড্ডা? 

উত্তরায়ণের ছাদে তখন পড়ন্ত বিকেলের রোদ। হাতে লাটাই, আকাশে উড়ছে ঘুড়ি। পাশে দাঁড়িয়ে অরিজিৎ সিং। তবে টিনসেল টাউনের...

বঙ্গভবনে চড়াও দিল্লি পুলিশ! সংসদে মোদি-শাহের সামনে ‘ধিক্কার’ স্লোগান কল্যাণের

সাতসকালে দিল্লি পুলিশ (Delhi police) বঙ্গভবন ঘিরে ফেলার খবর পেয়েই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাজধানীর...