Tuesday, June 9, 2026

নজরে পঞ্চায়েত নির্বাচন, এবার “অধিকার যাত্রা” নিয়ে পথে নামছে বামেরা

Date:

Share post:

কেন্দ্র ও রাজ্যের শাসক বিরোধী আন্দোলনকে আরও জোরদার করতে ফের পথে নামছে বামেরা। নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “অধিকার যাত্রা”। আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ বিভিন্ন জেলায় চাকরি, শ্রম আইন জারি, মজুরি, পঞ্চায়েতের অধিকার আদায়-সহ একাধিক দাবিতে হবে এই “অধিকার যাত্রা” হবে বলে।

২০ দফা দাবি নিয়ে নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে গোটা রাজ্যে প্রায় ৫০০টি ছোট ও ১০টি বড় “অধিকার যাত্রা” করবে সিপিএম। প্রত্যন্ত গ্রামের বুথগুলির পাশাপাশি কলকাতাতেও হবে এই কর্মসূচি।২০২৩ পঞ্চায়েত এবং ‘২৪ লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যে নতুন করে সংগঠনের কতটা কী হয়েছে, তা যাচাই করতেই সিপিএমের এমন কর্মসূচি বলে জানা যাচ্ছে।

সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ, ছাত্র সংগঠন এসএফআই, যুব সংগঠন ডিওয়াইএফআই, মহিলা সমিতি এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রকাশ করা লিফলেটে তাদের ২০ দফা দাবিগুলি জানিয়েছে। চারটি শ্রম কোড এবং বিদ্যুৎ সংশোধনি বিল বাতিলের দাবি তোলা হয়েছে। পাশাপাশি ২৬০০০ টাকা ন্যুনতম মাসিক বেতন এবং ১০,০০০ টাকা পেনশনের দাবিও করা হয়েছে। আইসিডিএস কর্মীদের ন্যুনতম মজুরি এবং সামাজিক সুরক্ষার দাবি জানানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাংক এবং বীমার বেসরকারিকরণ বন্ধ করতে হবে। একইসঙ্গে মূল্যবৃদ্ধি, আয়করের বাইরে থাকা মানুষের খাদ্য এবং আয়ের ব্যাবস্থা সহ ১০০ দিনের কাজকে ২০০ করার দাবিও তোলা হয়েছে। রেশন ব্যাবস্থাকে সার্বজনীন করা এবং জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিল করার কথাও বলে তাঁরা। কর্পোরেট কর বৃদ্ধি, প্রান্তিক মানুশ্র উপর অত্যাচার কমানো, সরকারি শূন্যপদ পুরণ করা সহ একাধিক দাবিতে এই যাত্রা হবে।

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...