Sunday, April 5, 2026

ফের ডেঙ্গির চোখ রাঙানি: উত্তরপাড়ার মৃ*ত ১, কড়া বার্তা মেয়রের

Date:

Share post:

রাজ্যে বাড়ছে ডেঙ্গির (dengue) দাপট। পরিস্থিতি মোকাবেলায় করা ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal) ।নজরদারি বাড়াতে জেলা শাসকদের (DM)নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন (Nabanna) সূত্রে খবর, ডেঙ্গি দমনে, ৭৫০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এর মাঝে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃ*ত্যুর খবর মিলল। উত্তরপাড়া পুরসভার (Uttarpara Municipality) ১৩ নম্বর ওয়ার্ডের স্বপন ঘোষ নামে এক ব্যক্তির মৃ*ত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি কলকাতাতেও ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃ*ত এক।

ডেঙ্গি নিয়ে চিন্তা বাড়ছে হুগলির পরিসংখ্যানে। উত্তরপাড়ায় এই মৃ*ত্যু ঘিরে চিন্তিত প্রশাসন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মৌসুমি বিশ্বাস বলেন,উত্তরপাড়ায় ১৬,১৮,১৯ দিয়ে ডেঙ্গি শুরু হয়েছিল। মানুষকে সচেতন থাকার পাশাপাশি পুরসভার কর্মীদের সঙ্গে সহযোগিতা করার কথাও বলেন তিনি। রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি। নাইসেড সূত্রে খবর, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে DENG 2- এর প্রকোপ বেড়েছে। কোনও ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা হয়েছে কিনা তা আলাদা করে নথিভুক্ত করে খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর ( department of health)।

ডেঙ্গির মোকাবিলায় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। রাস্তায় নেমে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বুধবার তার নিজের এলাকায় প্রচার অভিযান চালানোর পাশাপাশি চেতলা সংলগ্ন বিভিন্ন জায়গায় গিয়ে সচেতনতার প্রচার করেন তিনি। বৃহস্পতিবারও ডেঙ্গিপ্রবণ এলাকায় নজরদারি চালানোর পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কথা বলেন তিনি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন ডেঙ্গি প্রবণ এলাকায় যাচ্ছে চিকিৎসকদের সার্ভেলেন্স টিম৷ সেখানে কেমন চলছে চিকিৎসা, কেমন চলছে ফিভার ক্লিনিক, তা খতিয়ে দেখছে এই বিশেষ দল।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...