Saturday, June 13, 2026

এবার পিঁয়াজের সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়ল ডিমের!

Date:

Share post:

মূল্যবৃদ্ধির বাজারে নিদেন পক্ষে এক টুকরো পিঁয়াজ (Onion) আর সঙ্গে অন্তত ডিম (Egg) ভাজা এই ছিল সহজলভ্য । এবার সেই হেঁসেলে পড়ল কোপ। নাসিক (Nasik) থেকে জোগান কম থাকার কারণে আগেই দাম বেড়েছে পিঁয়াজের (Onion)। এবার সেই তালিকায় যুক্ত হল ডিমের (Egg) নাম। ইতিমধ্যেই কোথাও জোড়া ডিম ১৩, কোথাও ১৪ টাকা। ট্রে-তে একসঙ্গে ৩০টা কিনলেও দামের খুব একটা হেরফের হচ্ছে না, বিপাকে মধ্যবিত্ত !

যতদিন যাচ্ছে সাধারণ মানুষের খাবারের ওপর যেন বেশি করে কোপ এসে পড়ছে। আলু থেকে শুরু করে সাধারণ শীতকালীন সবজি ,মাছ, মাংস এইসব এখন অতীত হতে বসেছে। অন্ততপক্ষে আশা ভরসা ছিল ডিমের উপর কিন্তু এবার সেখানেও নাকানি চোবানি খেতে হচ্ছে মধ্যবিত্তকে। পোলট্রি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের দাবি, মুরগির খাবারের দাম গত দু’বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। তাই পাল্লা দিয়ে বাড়ছে মাংস এবং ডিমের দাম। পাশাপাশি ব‌্যবসায়ীদের কথা অনুযায়ী ,দাম বেড়েছে পিঁয়াজেরও। ২৭ টাকা থেকে ৩০ টাকায় পাইকারি বাজারে বিক্রি হলেও খুচরো বাজারে তা বিকোচ্ছে ৫০ টাকায়। গত এক সপ্তাহে তার দাম বেড়েছে কেজিতে প্রায় ১৫ টাকা। গত দেড় মাসে এক জোড়া ডিমের দাম গড়ে ৩ টাকা করে বেড়েছে। এক ট্রে ডিম মাসখানেক আগেও যেখানে দাম ছিল ১৪০-১৫০ টাকা, সেই দামই ২০০ টাকা ছাড়িয়েছে বাজারে। দোকানদারদের মতে পাইকারি বাজারে দাম বাড়ার কারণেই খুচরো বাজারে এভাবে দাম বাড়াতে বাধ্য হয়েছেন তাঁরা। পোলট্রির (Poultry) ব্যবসায়ীরা বলছেন অন্ধ্রপ্রদেশ থেকে ডিম আনা প্রায় বন্ধ হয়েছে। পাশাপাশি মুরগির খাবারের দাম অনেকটা বেড়েছে । তাই সবকিছুর মধ্যে সামঞ্জস্য রাখতে গেলে বৃদ্ধি করা ছাড়া আর অন্য কোন পথ খোলা নেই। সামনেই কেক পেস্ট্রির মরশুম। এখন সেই বাজারে এই মূল্য বৃদ্ধি কতটা প্রভাব ফেলে সেটাই দেখার। পিঁয়াজের দামবৃদ্ধি নিয়ে রাজ‌্য সরকারের কৃষি বিষয়ক টাস্ক ফোর্সের (Task Force) বক্তব্য যোগান কম থাকার কারণে বাধ্য হয়েই বাড়াতে হয়েছে পিঁয়াজের দাম।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...