Sunday, June 14, 2026

বিরাট-হার্দিকের ব‍্যাটে ভর করে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ১৬৮ রান ভারতের

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব‍্যাট করতে নেমে ১৬৮ রান করল ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত লড়াই বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার। ৫০ রান করেন কোহলি। হার্দিক করেন ৬৩ রান।  ইংল‍্যান্ডের জেতার জন‍্য দরকার ১৬৯ রান।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল‍্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয় দল। মাত্র ৫ রানে আউট হন কে এল রাহুল। ক্রিস ওকসের অফ সাইডের বাইরের বলে খোঁচা দেন রাহুল। বল জমা পড়ে উইকেটরক্ষক বাটলারের হাতে। ৫ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন রাহুল। গ্রুপ পর্বের শেষ দু’টি ম্যাচে অর্ধশতরান করেছিলেন রাহুল। কিন্তু বড় ম্যাচে ফের ব‍্যর্থ তিনি। বার বার বড় ম্যাচে ব্যর্থ হচ্ছেন রাহুল। এদিও ব‍্যাটে বড় রান আনতে ব‍্যর্থ হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২৭ রান করেন তিনি। ক্রিস জর্ডনের বলে ক্যাচ দেন ক্রিক ওকসের হাতে। ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দেন ভারত অধিনায়ক। জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেললেও, এদিন সেমিফাইনালে ব‍্যর্থ সূর্যকমার যাদব। ১৪ রান করেন তিনি। বড় শট খেলতে গিয়েই বিপদে পড়েন সূর্যকুমার। ১০ বলে ১৪ রান করে আউট হন তিনি। আদিল রশিদের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিলেন সূর্যকুমার। ইংল‍্যান্ডের বিরুদ্ধে বিরাট ব‍্যাটিং কোহলির। সেমিফাইনালে অর্ধশতরান করেন তিনি। একই সঙ্গে টি-২০ ফর্ম‍্যাটে ৪০০০ রান পূর্ণ করলেন বিরাট। ইংল‍্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান হার্দিক পান্ডিয়ার। ৩৩ বলে ৬৩ রান করেন তিনি।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...