Wednesday, June 24, 2026

ধর্ম দেখে ভোটারদের নাম বাদ খসড়া ভোটার তালিকায়! বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

বুধবারই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election Commission) । তাতে বাংলায় অনেকের নাম বাদ গিয়েছে। এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, রানাঘাটে (Ranaghat) নদিয়া (Nadia) জেলার প্রশাসনিক সভায় মমতা অভিযোগ করেন, বহু এলাকায় ধর্ম দেখে ভোটারদের নাম বাদ পড়েছে খসড়া ভোটার তালিকা (Voter List) থেকে।

২০২৩ সালের জন্য রাজ্যের খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে, একবছরে ভোটারের সংখ্যা বাড়ার বদলে ১২ হাজার ৫৭৭ জন কমে গিয়েছে। সেটা নিয়ে এদিন রীতিমতো ক্ষোভপ্রকাশ করেন। তাঁর অভিযোগ, “একটা ষড়যন্ত্র হচ্ছে। সীমান্ত এলাকায় কোনও কোনও জায়গায় ৩০ শতাংশ পর্যন্ত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে নয়, অন্য রাজ্যে। এর থেকে শিক্ষা নিতে হবে।”

ভোটকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা, “যারা ভোটার তালিকায় নাম তুলছেন, তারা নিয়ম মেনে তুলবেন। যাদের ১৮ বছর বয়স হয়েছে, বা হতে যাচ্ছে তাদের নাম যেন বাদ না যায়। সবার নামটা দয়া করে ভোটার তালিকায় তুলবেন। কারও নাম অন্য ধর্মের বলে বাদ দেবেন না।”

বুধবারই কৃষ্ণনগরের জনসভায় মমতা অভিযোগ করেন, “BJP অনেক জায়গায় ৩০ শতাংশ ভোটারের নাম লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আপনাদের নিজেদের দেখতে হবে আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা। ভোটার তালিকায় নাম না থাকলে কোনওরকম সুযোগ-সুবিধা পাওয়া যাবে না। আধার কার্ড-লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না।” বৃহস্পতিবার, সরাসরি ধর্মের নামে বিভেদ হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...