Monday, April 13, 2026

আকাশপথে জুড়তে চলেছে কলকাতা-অরুণাচল, ২৮ নভেম্বর থেকে শুরু বিমান পরিষেবা

Date:

Share post:

আকাশপথে জুড়তে চলেছে অরুণাচল প্রদেশ(Arunachal Pradesh) ও কলকাতা(Kolkata)। ২৮ নভেম্বর থেকে চালু হচ্ছে অরুণাচল প্রদেশের ইটানগর হলোঙ্গি ও কলকাতার বিমান পরিষেবা(Airplane service)।

ইটানগর থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী হলোঙ্গিতে তৈরি হয়েছে ডোনি পোলো বিমানবন্দর। নতুন এই বিমানবন্দর তৈরিতে খরচ হয়েছে আনুমানিক ৬৪৫ কোটি টাকা। আটটি চেক-ইন কাউন্টার বিশিষ্ট এই বিমানবন্দরে পিক আওয়ারে একসঙ্গে ২০০ জন যাত্রী স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। এই বিমানবন্দরে বিমান পরিষেবা শুরু হবে ২৮ নভেম্বর। মুম্বই-কলকাতা-হলোঙ্গির মধ্যে নিয়মিত যাতায়াত করবে একটি বেসরকারি সংস্থার বিমান। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগো এয়ারলাইন্স এই রুটে বিমান চলাচল শুরু করবে ২৮ নভেম্বর। সকাল ১১ টায় কলকাতা থেকে হলোঙ্গির উদ্দেশ্যে রওনা দেবে বিমান। কলকাতা থেকে অরুণাচল পৌঁছাতে সময় লাগবে দেড় ঘন্টা। এরপর দুপুরে হলোঙ্গি থেকে কলকাতা ফিরবে বিমানটি।

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...