Thursday, June 25, 2026

ব্রিটেনের রাজা চার্লসকে লক্ষ্য করে ছোড়া হল ডিম, নির্বিকার রাজা

Date:

Share post:

মা দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এখন ব্রিটেনের সিংহাসনে বসেছেন রাজা চার্লস। সেই রাজাকে লক্ষ্য করেই ছোড়া হল ডিম। একটি, দুটি নয়, পরপর বেশ কয়েকটি ডিম উড়ে আসে রাজার দিকে। যদিও একটি ডিমও তাঁর গায়ে লাগেনি। তবে রাজার সামনেই পড়েছে ডিমগুলি। ইতিমধ্যেই রাজাকে লক্ষ্য করে ছোড়া ডিমের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।দেখুন সেই ভিডিয়ো-



আরও পড়ুন:আজই বাকিংহাম প্যালেসে রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন ঋষি সুনককে

বুধবার ব্রিটেনের নতুন রাজা চার্লস স্ত্রী ক্যামিলাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন । তবে লন্ডনে নয়। ইয়র্কশায়ারের ইয়র্ক শহরে। রাজা হওয়ার পর এই প্রথম স্ত্রীকে নিয়ে ব্রিটেন সফরে বেরিয়েছেন তিনি। সেই সফরের অঙ্গ হিসাবেই ইয়র্কের জনগণের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন রাজদম্পতি। শহরের মাঝখানে একটি উঠোনের মতো বিস্তৃত এলাকা রয়েছে। যার সামনে বিরাট তোরণ। পাশে সবুজ ঘাসে ঢাকা জমি। তোরণ পেরিয়ে গাড়ি থেকে নেমে রাজা চার্লস ‘প্রজা’দের দিকে এগিয়ে আসেন ও অপেক্ষারত জনতার সঙ্গে হাত মেলান । সেই সময়ই রাজাকে লক্ষ্য করে ডিম ছোড়ে এক যুবক। যা আছড়ে পরে রাজার থেকে হাতখানেক দূরে। চার্লস প্রথমটাই না বুঝলেও একের পর একে ডিম তাঁর দিকে উড়ে আসতেই বিষয়টি বুঝতে পারলেও গুরুত্ব দেননি তিনি।বরং নির্বিকার ভাবে একের পর এক অপেক্ষারত জনতার সঙ্গে হাত মেলান তিনি।

নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই যুবককে চিহ্নিত করে তাঁকে ভিড় থেকে আলাদা করে এক পাশে নিয়ে আসে।এবং ওই হামলাকারী যুবককে গ্রেফতার করা হয়। সেই সময় ওই যুবক চিৎকার করে বলছিলেন, ‘‘এই দেশ দাসেদের রক্ত দিয়ে তৈরি হয়েছে।’’ একই সঙ্গে ‘‘ব্রিটেনের রাজার লজ্জা হওয়া উচিত,’’— বলেও চিৎকার করতে শোনা যায় হামলাকারীকে। সেই চিৎকারের পাল্টা ‘গড সেভ দ্য কিং’ বলে চিৎকার করতে শুরু করেন বাকিরা।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...