Monday, March 16, 2026

ফের পাঁচিল তোলা নিয়ে উত্তেজনা বিশ্বভারতীতে, স্থানীয়দের সঙ্গে বচসায় জড়ালেন উপাচার্য

Date:

Share post:

গত বছরের ঘটনার পুনরাবৃত্তি। ফের পাঁচিল তোলাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। দূরদর্শন কেন্দ্রের পাশের রাস্তায় পাঁচিল তোলাকে কেন্দ্র করে এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের দাবি, এমন জায়গায় পাঁচিল তুললে অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে মানুষকে। তাই পাঁচিল তুলতে বাধা দেওয়া হয়।

এরপরই ঘটনাস্থলে ছুটে আসেন বিশ্বভারতীর উপচার্য-সহ অন্যান্য আধিকারিকরা। স্থানীয়দের সঙ্গে বচসা বেধে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। নিজেদের দাবিতে অনড় থাকেন স্থানীয়রা। পাঁচিল যাতে তোলা না হয়, তার জন্য ঘটনাস্থলেই বসে পড়েন বিক্ষোভকারীরা। উপাচার্য উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে তুলকালাম বেধে যায় স্থানীয়দের।

গতবছর ঠিক একইভাবে মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে প্রবল বিতর্ক হয় বিশ্বভারতীতে। তার পরেই বিশ্বভারতীর দুরদর্শন কেন্দ্রের পাশের রাস্তায় পাঁচিল তুলে দেয় কর্তৃপক্ষ। রাস্তাটি দিয়ে সাধারণ মানুষ চলাফেরা করে। পাঁচিল তোলার পর ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। তারা দিয়ে পাঁচিল ভেঙে দেন। ফের শুরু হয় মানুষের যাতায়াত। এভাবেই চলছিল। বৃহস্পতিবার ফের নতুন করে সমস্যার সূত্রপাত।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...