Saturday, June 20, 2026

পঞ্চায়েত ভোটের আগে ফের প্রকাশ্যে বঙ্গ বিজেপির ক্ষোভ! নেতৃত্ব বদলের দাবিতে পোস্টার

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই ফের বঙ্গ বিজেপিতে ক্ষোভ প্রকাশ্যে। এবার নেতৃত্ব বদলের দাবিতে জেলায় জেলায় পোস্টার পড়ল। পূর্ববর্তী সাধারণ সম্পাদক সংগঠন সুব্রত চট্টোপাধ্যায়কে দলে ফিরিয়ে আনার দাবিতে জেলায় জেলায় এই পোস্টার পড়ল । রাতের অন্ধকারে ট্রেন থেকে শুরু করে কাঁচরাপাড়া, মগরা, পূর্ব বর্ধমান, কল্যাণীর স্টেশনের, ফ্লাইওভারে পড়ল এই পোস্টার।যা নিয়ে চরম অস্বস্তিতে বং বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন:বঙ্গ বিজেপি চালাচ্ছে দলবদলু সিন্ডিকেট! দিল্লি দরবারে ‘পত্রবোমা’ সায়ন্তনের

অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে অনাস্থা দেখিয়ে পোস্টারে লেখা হয়েছে, ‘বঙ্গ বিজেপিকে বাঁচাতে সুব্রতকে চাই’। বঙ্গ বিজেপির হাল ফেরাতে ১৮ লোকসভা আসন জয়ের অন্তরালের কারিগর সুব্রত চট্টোপাধ্যায়কে অবিলম্বে সংগঠনে ফেরাতে হবে’।

প্রসঙ্গত, দলের বর্তমান সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। কিন্তু তাঁর উপর যে দলের আস্থা নেই।তা এই পোস্টারেই স্পষ্ট। আর এর মাধ্যমে বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এল।গত মেপ্টেম্বর মাসে অমিতাভের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় তাঁর ক্ষমতা খর্ব করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) পদে আনা হয় সতীশ ধন্ডকে।  কিন্তু দলের বর্তমান সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে কার্যত সরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে এবার পড়ল পোস্টার।

পঞ্চায়েত ভোটের ঠিক আগে এই পোস্টার ঘিরে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। বঙ্গ বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব যে এখনও একই রয়েছে, তা পোস্টার থেকে ফের প্রকাশ্যে এল।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...