Saturday, June 20, 2026

সেমিফাইনালের হারের পর হতাশ কোহলি, সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা

Date:

Share post:

বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল। আর দলের এই হারে হতাশ ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা লিখেছেন তিনি। বিরাটের কথা থেকেই অনুমান কতটা হতাশ ও আবেগপ্রবণ হয়েছেন বিরাট। হতাশ হয়েই সতীর্থদের সঙ্গে দেশে ফিরছেন কোহলি।

এদিন সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন,” আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারিনি এবং ভাঙা হৃদয় নিয়ে অস্ট্রেলিয়া ছাড়তে চলেছি। কিন্তু আমরা দলগতভাবে অনেক স্মরণীয় মুহূর্ত নিয়ে দেশে ফিরব। এবং আমরা এখান থেকে আরও ভালো হতে চাইব।”

বৃহস্পতিবার অ্যাডিলেডে মাঠে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জাজনক হারে ভারতীয় দল। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলির লড়াই-এর ফলে ভারতীয় দল ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছিল। হার্দিক ৩৩ বলে ৬৩ করেছিলেন এবং বিরাট কোহলি ৪০ বলে ৫০ রান করেছিলেন। এরপর ১৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে এই লক্ষ্য অর্জন করে ইংল্যান্ড দল।

আরও পড়ুন:আজ লাল-হলুদের সামনে বিএফসি

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...