Saturday, June 20, 2026

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল সিবিআই! অনুব্রতর মামলা ফেরানো হল কলকাতা হাই কোর্টে

Date:

Share post:

সুপ্রিম কোর্টে ধাক্কা বড়সড় ধাক্কা খেল সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাই কোর্ট রক্ষাকবচ দিয়েছিল অনুব্রত মণ্ডলকে।হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে নিজেদের হেফাজতে নিতে চেয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিল সিবিআই। সেই মামলাকে কলকাতা হাই কোর্টে ফেরত পাঠাল শীর্ষ আদালত।

আরও পড়ুন:হাইকোর্টে বড় ধাক্কা শুভেন্দুর, আদালত অবমাননার মামলা খারিজ

ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে সিবিআই। কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ তুলে নিয়ে সুপ্রিম কোর্ট জানায়,  ‘অন্য মামলায় অনুব্রত ইতিমধ্যেই জেলে রয়েছেন। তাই রক্ষাকবচের খুব একটা গুরুত্ব নেই।’পাশাপাশি সিবিআই-এর দায়ের করা মামলাটি কলকাতা হাই কোর্টে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টে একটি মামলা দায়ের করেন অনুব্রত মণ্ডল। আদালত অনুব্রতকে নির্দেশ দেয় কেন্দ্রীয় সংস্থাকে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। পাশপাশি সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না বলেও অন্তর্বর্তী নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করে সিবিআই। কিন্তু সেই মামলাকে ফের কলকাতা হাই কোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...