Saturday, June 20, 2026

স্কুলের শৌচাগারের ছাদ ভেঙে পড়ুয়ার মৃত্যু, তদন্ত কমিটি গঠন ও ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

Date:

Share post:

স্কুলের শৌচাগারে ছাদ ভেঙে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তৎপর হয়ে উঠলো রাজ্য সরকার(state government)। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করার পাশাপাশি মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ(compensation) ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। এছাড়াও পড়ুয়া মৃত্যুর জেরে স্কুলে ভাঙচুরের অভিযোগে আটক করেছে পুলিশ(Police)।

মালদহের (Malda) মোথাবাড়ি এলাকায় একটি স্কুলের স্বাদ ও পাঁচিল ভেঙে মৃত্যু হয় একাদশ শ্রেণির এক ছাত্রের। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্কুলের পড়ুয়া থেকে গোটা এলাকাবাসী। স্কুলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। অফিস ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। স্কুলের প্রায় সমস্ত সরকারি কাগজপত্র নষ্ট হয়ে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রাজ্য সড়কেও অবরোধ চলে। উত্তেজিত জনতার একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। সংঘর্ষে আহত হন বেশকয়েক জন পুলিশকর্মী। এরপর বৃহস্পতিবার রাতভর তল্লাশিতে ভাঙচুরে জড়িত সন্দেহে এলাকার ১৫ জনকে আটক করে পুলিশ।

মর্মান্তিক এই ঘটনায় রাজ্য সরকারের তরফে মৃতের পরিবারের হাতে দু লক্ষ টাকা ক্ষতি পূরণের চেক তুলে দেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। গোটা ঘটনার তদন্তে পাঁচ জনের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) শম্পা হাজরা।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...