Wednesday, June 17, 2026

দক্ষিণ ভারতে পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

দেশকে পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। চেন্নাই (Chennai) থেকে মাইসুরু (Mysuru) হয়ে বেঙ্গালুরু (Bengaluru) যাবে ট্রেনটি। এটি দক্ষিণ ভারতে প্রথম এবং দেশের মধ্যে পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার সকালে বেঙ্গালুরুর কেএসআর স্টেশন থেকে এই ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেঙ্গালুরুর কেম্পেগৌডা আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন, ভারত গৌরব কাশী দর্শন ট্রেনের উদ্বোধন সহ একগুচ্ছ প্রকল্প উদ্বোধনে বর্তমানে কর্ণাটক সফরে রয়েছেন প্রধানমন্ত্রী।

রেলের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই এই রুটে বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মধ্যে শতাব্দী এক্সপ্রেস, বৃন্দাবন এক্সপ্রেস, গুয়াহাটি এক্সপ্রেস, লালবাগ এক্সপ্রেস, চেন্নাই এক্সপ্রেস, কাবেরী এক্সপ্রেস এবং চেন্নাই মেল সহ বেশ কয়েকটি ট্রেন রয়েছে, কিন্তু ‘বন্দে ভারত’ এর গতি এবং বৈশিষ্ট্য অন্যান্য সকল ট্রেনকে টেক্কা দেবে। তিনি বলেন, ট্রেনটি চালু হওয়ার ফলে একদিকে যেমন যাতায়াতের সময় কমবে তেমনই ভ্রমণের ক্ষেত্রেও যাত্রীদের নতুন অভিজ্ঞতা দেবে। ট্রেনটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে চলবে। পূর্ণ ক্ষমতায় চললে ট্রেনটি মাত্র তিন ঘণ্টার মধ্যে বেঙ্গালুরু থেকে চেন্নাই পৌঁছবে।

তবে ভাড়ার (Fare) ক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেসে কোনও ছাড় থাকছে না। যেসব যাত্রীরা চেন্নাই থেকে মাইসুরু যাবেন তাদের ক্ষেত্রে চেয়ার কারের জন্য ১২০০ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের জন্য ২,২৯৫ টাকা ভাড়া নেওয়া হবে। এছাড়া মাইসুরু থেকে যাঁরা চেন্নাই যাবেন তাদের যথাক্রমে ১,৩৬৫ এবং ২,৪৮৬ টাকা ভাড়া নেওয়া হবে। এছাড়া বাচ্চার জন্য সিট বুক করা হলেও দিতে হবে পুরো ভাড়াই। অন্যদিকে, বুকিং, রিফান্ড সংক্রান্ত যাবতীয় নিয়ম থাকছে শতাব্দী এক্সপ্রেসের মতোই। রেলসূত্রে খবর পঞ্চম বন্দে ভারত ট্রেনটি বুধবার বাদে সপ্তাহের বাকি দিনগুলি চলবে। ট্রেনটি চেন্নাই থেকে ছাড়বে সকাল ৫.৫০ মিনিটে। সেটি মাইসুরু পৌঁছবে বেলা ১২.২০ মিনিটে। আবার মাইসোর থেকে সেটি ১ টা বেজে ৫ মিনিটে ছেড়ে চেন্নাই পৌঁছবে সন্ধে সাড়ে ৭টায়।

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...