Tuesday, June 16, 2026

Purulia : স্কুলের দেওয়াল ভেঙে শিশু মৃ*ত্যুর ঘটনায় চাঞ্চল্য

Date:

Share post:

স্কুলের শৌচালয়ের (toilet) দেওয়াল ভেঙে এক ৯ বছরের শিশুর মৃ*ত্যু হয়েছে পুরুলিয়ার আদ্রার রঘুনাথপুর (Raghunathpur) ব্লক এলাকায়। শ্যামসুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ের (Shyamsundar Primary School) এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

মালদহের পর এবার পুরুলিয়া। বৃহস্পতিবারই স্কুলের শৌচালয় ভেঙে মৃ*ত্যু হয়েছিল একাদশ শ্রেণির ছাত্রের। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই যেন সেই ঘটনার ছায়া এবার পুরুলিয়ায়। ন’বছরের শিশু মণীন্দ্র চিত্রকর (Manindra Chitrakar) রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার স্কুলের শৌচালয়ের লোহার ফটক ধরে ঝুলছিল সে। তখনই লোহার দরজা সমেত দেওয়াল ভেঙে পড়ে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Raghunathpur Super Speciality hospital) নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয় নি। ঘটনার জেরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। মৃ*ত শিশুটির পরিবারের তরফে স্কুল কর্তৃপক্ষের দিকে আঙুল তোলা হয়েছে। তাঁরা বলছেন স্কুলের উদাসীনতা আর গাফিলতির কারণেই এত বড় একটা দুর্ঘটনা। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যান রঘুনাথপুরের বিডিও রবিশঙ্কর গুপ্ত (Ravishankar Gupta)। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতির সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...