Thursday, April 9, 2026

Karan Bipasa lifestyle : বিপাশা করণের জীবনে রাজকন্যার আগমন!

Date:

Share post:

অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন। করণ বিপাশার (Bipasha Basu) জীবনে এল নতুন মানুষ। মা হলেন বঙ্গ তনয়া। খবর ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে (Internet) শুভেচ্ছায় ভাসছেন নতুন মা-বাবা।

২০১৬ সালের ৩০ এপ্রিল মুম্বইয়ে (Mumbai)সাত পাকে বাঁধা পড়েন দুই তারকা। বছরের মাঝামাঝি সময়েই সন্তান আসার খবর অনুরাগীদের জানিয়েছিলেন বিপাশা- করণ (Bipasa Karan)। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্র ভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তার পর একে অপরকে খুঁজে পাই। তখন দু’জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু’জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে… তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব।’

সোশ্যাল মিডিয়ায় বিপাশার বেবি বাম্পের ছবি রীতিমতো ভাইরাল হয়। একাধিক বিশেষ ফটোশ্যুট থেকে সাধভক্ষণ, সবকিছুর ছবিই অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নেন অভিনেত্রী। সূত্রের খবর শনিবার দুপুরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের (baby girl) জন্ম দিলেন অভিনেত্রী। বাবা হয়ে খুশি বিপাশার স্বামী করণ সিং গ্রোভারও (Karan Singh Grover)। নতুন বাবা-মা’কে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বহু সেলেব্রিটি।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...