Monday, April 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএল-এ দ্বিতীয় জয় ইস্টবেঙ্গল এফসির। শুক্রবার বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারাল স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। লাল-হলুদের হয়ে একমাত্র গোল ক্লেইটনের। এই জয়ের ফলে আট নম্বরে উঠে এল লাল-হলুদ ক্লাব।

২) শনিবার আই লিগে অভিযান শুরু করছে মহামেডান স্পোর্টিং। লিগের উদ্বোধনী ম্যাচেই মহামেডানের প্রতিপক্ষ গত দু’বারের আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি।

৩) সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর এবার বাংলার বিজয় হাজারের যাত্রা শুরু। প্রথম ম্যাচেই মুম্বইয়ের মুখোমুখি। যে দল সদ্য মুস্তাক আলি ট্রফি জিতেছে।

৪) নির্ধারিত সময়ের তিন দিন আগেই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করে দিল আর্জেন্তিনা। কোচ লিয়োনেল স্কালোনির বেছে নেওয়া দলে সে ভাবে কোনও চমক নেই। মেসির দলে সুযোগ পেয়েছেন পাওলো ডিবালা, ডি মারিয়া।

৫) ফুটবল বিশ্বকাপের জন‍্য দল ঘোষণা করেছে পর্তুগালও। স্বাভাবিক ভাবেই নেতৃত্ব দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অভিজ্ঞ ডিফেন্ডার পেপে-কেও নেওয়া হয়েছে। নতুনদের মধ্যে মাথিয়াস নুনেস এবং পালহিনহা সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন:বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...