Monday, April 6, 2026

Himachal Election: শুরু হলো পাহাড়ি রাজ্য দখলের লড়াই, ভোট দেওয়ার আর্জি প্রধানমন্ত্রীর

Date:

Share post:

কার দখলে হিমাচল (Himachal Pradesh), সিদ্ধান্ত নেবেন রাজ্যের মানুষ। শুরু হলো পাহাড়ি রাজ্যের বিধানসভা নির্বাচন (Assembly election)। ৬৮ টি বিধানসভা কেন্দ্রে ভোট (Vote)গ্রহণ আজ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া ।জাতীয় নির্বাচন কমিশনের (National election commission) তরফে ভোটগ্রহণের জন্য মোট ৭৮৮১টি বুথ তৈরি করা হয়েছে। সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) টুইট করে হিমাচল প্রদেশের সকল ভোটারকে ভোটদানের আর্জি জানান।

হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। একদিকে রয়েছে শাসক দল বিজেপি, আগামী পাঁচ বছরও যাতে ক্ষমতা তাদের দখলেই থাকে, তার জন্য জোরকদমে প্রচার ও একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসও (Congress) পুরনো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। হিমাচলে বিজেপির (BJP) নতুন ও অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে আম আদমি পার্টিও (AAP) । দিল্লি ও পাঞ্জাব দখলের পর এবার তাদের লক্ষ্য হিমাচল প্রদেশ ও গুজরাটেও বিধানসভা নির্বাচনে জয়। মোট ৫৫ লক্ষ ভোটার হিমাচল প্রদেশের ভাগ্য নির্ধারণ করবেন। এবারের বিধানসভা নির্বাচনে মোট ৪১২জন প্রার্থী দাঁড়িয়েছেন। এবারের নির্বাচনে তারকা প্রার্থীরা হলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং ও বিজেপির প্রাক্তন প্রধান সতপাল সিং সাত্তি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...