Monday, April 6, 2026

নিউজিল্যান্ড সফরে ভারতের দায়িত্বে লক্ষণ

Date:

Share post:

আসন্ন নিউজিল্যান্ড সফরের জন‍্য কোচ হলেন ভিভিএস লক্ষণ। এদিন এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-২০ বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পরে আসন্ন নিউজিল্যান্ড সফরে রাহুল দ্রাবিড়-সহ পুরো কোচিং দলকে যে বিশ্রাম দেওয়া হচ্ছে তা আগেই জানিয়েছিল বিসিসিআই। তাঁদের বদলে কারা এই সফরে ভারতীয় দলের কোচ হবেন তা-ও জানিয়ে দেওয়া হল এদিন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ। দলের বোলিং কোচের দায়িত্ব সামলাবেন সাইরাজ বাহুতুলে। ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে হৃষিকেশ কানিতকরকে। ভারতের ফিল্ডিং কোচ হিসাবে নাম জানান হয়েছে মুনিশ বালির। এই তিন জনই লক্ষ্মণের অধীনে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দায়িত্ব সামলান।

ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে বিসিসিআইয়ের এক আধিকারিক দ্রাবিড়দের বিশ্রামের কথা জানিয়েছেন। তিনি বলেন, “ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়, বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর ভারতে ফিরে আসছেন। বিশ্বকাপের পরে তাঁদের বিশ্রামে পাঠানো হচ্ছে। তবে ডিসেম্বর মাসে বাংলাদেশ সফর থেকে আবার ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন দ্রাবিড়রা। গত কয়েক মাসে পর পর প্রতিযোগিতা থাকায় বিশ্রামের সুযোগ পাননি ভারতের সাপোর্ট স্টাফ। তাই তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮ নভেম্বর থেকে শুরু টি-২০ সিরিজ। প্রথম ম্যাচ ওয়েলিংটনে। ২০ নভেম্বর দ্বিতীয় ম্যাচ হবে বে ওভালে। টি-২০ সিরিজের শেষ ম্যাচে ২২ নভেম্বর। ২৫ নভেম্বর অকল্যান্ডে প্রথম একদিনের ম্যাচ। পরের এক দিনের ম্যাচ ২৭ নভেম্বর হ্যামিল্টনে। ৩০ নভেম্বর তৃতীয় একদিনের ম্যাচ।

আরও পড়ুন:ফের একবার আইসিসি-র চেয়ারম্যান হলেন বার্কলে

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...