Monday, April 13, 2026

ফের রাতের কলকাতায় শ্যুটআউট! দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত বণ্ডেল গেট

Date:

Share post:

ফের রাতের কলকাতায় চলল গুলি। এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে (Clash) উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ কলকাতার বন্ডেল গেট (Bondel Gate) এলাকা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ স্থানীয় ১২ নম্বর রাইফেল রেঞ্জ রোডের (Rifle Range Road) উপর দুই দুষ্কৃতী চন্দন যাদব (Chandan Yadav) এবং সুরজ সাউয়ের (Suraj Shaw) মধ্যে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। পরে তা সংঘর্ষের আকার নেয়। এরপরই চলে গুলি। রাম দাসের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। যদিও পুলিশ শ্যুটআউটের (Shootout) বিষয়টি অস্বীকার করেছে।

এলাকাবাসীদের অভিযোগ, প্রায়ই দু’দলের মধ্যে ঝামেলা লেগে থাকে। কিন্তু শুক্রবার রাতে আচমকাই গুলির শব্দ শোনা যায়। রাইফেল রেঞ্জ রোড এলাকার একটি আবাসনের সামনে ঘটনাটি ঘটেছে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ (Gariahat Police)। সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে দুই দুষ্কৃতীকে গ্রেফতার (Arrests) করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে কোনও আগ্নে*য়াস্ত্র মেলেনি।

পুলিশ আরও জানিয়েছে, এই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। দুষ্কৃতী দল দুটির মধ্যে আগেও একাধিকবার এলাকায় অশান্তির অভিযোগ ওঠে। তবে শুক্রবার রাতের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে এলাকা থমথমে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...