Friday, June 26, 2026

‘আমাদের জন্য এই জয়টি খুব বড়’, বিএফসিকে হারিয়ে বললেন স্টিফেন

Date:

Share post:

শুক্রবার আইএসএল-এ দ্বিতীয় জয় পায় ইস্টবেঙ্গল এফসি। অ‍্যাওয়ে ম‍্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় তুলে আনে স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন ক্লেইটন সিলভা। আর এই জয় পেয়ে খুশি লাল-হলুদর হেড কোচ।

এই জয় নিয়ে লাল-হলুদের হেডস‍্যার বলেন,” আমি খুব খুশি। আমি খুব একটা হতাশ হয়ে পড়ি না যখন আমরা হারি, এবং জিতলে খুব বেশি উচ্ছ্বসিত হই না। আমার মনে হয় আমরা এই জয়ের যোগ্য দাবিদার, আমরা ভালো দল ছিলাম। গত পাঁচ সপ্তাহ ধরে যেটি বলে এসেছি, আমি কোনও অজুহাত দিতে চাইছি না যে আমরা নতুন দল এবং আমরা নিজেদের গড়ে তুলছি। সঠিক পথে এটি আমাদের আরও এক পদক্ষেপ। আমরা এখনও শেষ হয়ে যাইনি। প্রতি সপ্তাহে আমরা ভালো হচ্ছি এবং এই ম্যাচে, ছেলেরা অসাধারণ খেলেছে। তাই ফুটবলারদের ও সমর্থকদের শুভেচ্ছা জানাই।”

বিএফসির বিরুদ্ধে নজর কারেন ইভান গোঞ্জালেজ। তাঁর পারফরম্যান্স নিয়ে স্টিফেন বলেন, “আমায় বলতেই হয় ও দারুণ খেলেছে। আপনি কেবল একজন ফুটবলারকে নিয়ে ক্লিন শিট আনতে পারেন না। গোটা দলই ভালো খেলেছে। আমি ইভানকে নিয়ে খুশি, তবে আমি আরও খুশি যে আমরা ক্লিনশিট ধরে রেখেছি, যা এই মরশুমে আমাদের প্রথম। ছেলেদের কৃতিত্ব, ওরা খুব পরিশ্রম করেছে এবং কর্মীরাও তাই। এটি একটি দলগত প্রয়াস।”

আইএসএলের দ্বিতীয় জয়। এই জয় দলকে কতটা অনুপ্রাণিত করবে? এর জবাবে স্টিফেন বলেন, “প্রতিটা ম্যাচই আমাদের জন্য কঠিন। আমার মনে হয় না ভারতে কেউ আশা করেছিল আমরা এখানে এসে বেঙ্গালুরু এফসিকে হারাবো।  আমার মনে হয় ওরা খুব ভালো দল এবং ওদের প্রতি সম্মান রয়েছে। তবে আমাদের জন্য এই জয়টি খুব বড়। আমরা তিন পয়েন্ট পেয়েছি। আমি খুশি আমরা সমর্থকদের এই জয় দিতে পেরেছি, আর ওরা শান্তিতে ঘুমোতে পারবে।”

এদিকে ম্যাচের পর সাংবাদিক বৈঠক শুরু করার আগে স্টিফেন এই জয় উৎসর্গ করেন প্রয়াত ইস্টবেঙ্গল সমর্থক জয়শঙ্কর সাহা ও তার পরিবারের উদ্দেশ্যে। জয়শঙ্কর সাহার পাশে দাঁড়িয়েছে বিএফসিও। ডার্বি ম‍্যাচে খেলা দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জয়শঙ্করের পাশে দাঁড়িয়েছে লাল-হলুদের সমর্থরা। তারা অর্থ সংগ্রহ করে প্রয়াত জয়শঙ্কর সাহার পরিবারের হাতে তুলে দেবেন। জয়শঙ্কর সাহার পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন বিএফসিরও।

আরও পড়ুন:ভিলেন বৃষ্টি, টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম‍্যাচে নতুন নিয়ম আনল আইসিসি :সূত্র

 

 

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...