Monday, April 6, 2026

যোগীর ডাবল ইঞ্জিন রাজ্যে দারোগার হাজিরাতেও থানা থেকে চুরি খাকি উর্দি-পিস্তল-কার্তুজ

Date:

Share post:

এবার থানাতেই চুরি ! প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা (Security)। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের কানপুরে (Kanpur, Uttarpradesh) একটি পুলিশ ফাঁড়ি থেকে চুরি গিয়েছে খাকি উর্দি ও সরকারি পিস্তল,আগ্নেয়াস্ত্র। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। কানপুরের বিধনুতে নিউ আজাদনগরের (Azadnagar) ওই ফাঁড়িতে একটি বাক্সে রাখা ছিল পুলিশের একটি পিস্তল ও দশ রাউন্ড কার্তুজ। চুরির সময় ফাঁড়ির ইনচার্জ সুধাকর পাণ্ডেও (Sudhakar Pandey) উপস্থিত ছিলেন। তাঁর নজর এড়িয়ে কীভাবে ফাঁড়ি থেকে চোর ওই বাক্স ও খাদি উর্দি নিয়ে চম্পট দিল, তা নিয়ে বিস্ময় গোপন করতে পারছেন না পুলিশের পদস্থ কর্তারাও।

থানা থেকে পুলিশের পোশাক ও পিস্তল চুরির বিষয়টিকে একেবারেই হাল্কাভাবে নেওয়া হয় না। কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই ওই ফাঁড়ির ইনচার্জকে সাসপেন্ড করেছেন পুলিশ সুপার তেজস্বরূপ সিং (Tejswarup Singh)। পুলিশ সূত্রে খবর, ফাঁড়ি থেকে চুরির খবর চাউর হওয়ার পর পুলিশ বিভাগে তোলপাড় পড়ে যায়। ফরেন্সিক টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশকর্তারা। থানা চত্বরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। পাঁচজনের একটি তদন্ত কমিটিও গড়া হয়েছে।

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...