Tuesday, June 23, 2026

Whats App: মেটার নয়া চমক! এবার হোয়াটস অ্যাপে ‘ডু নট ডিস্টার্ব’

Date:

Share post:

ব্যবহারকারীদের (Users) চাহিদার কথা মাথায় রেখে আর প্রয়োজনীয়তার সঙ্গে ভারসাম্য রেখে প্রত্যেকদিন নিজেকে আপডেট করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ Whats App। এবার মেটা (Meta) আনতে চলেছে এক নয়া ফিচার যেখানে আপনি না চাইলে ইন্টারনেট অন থাকা সত্ত্বেও কেউ আপনাকে হোয়াটস অ্যাপে বিরক্ত করতে পারবেন না।

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo সম্প্রতি এই নতুন ফিচারটির খবর প্রকাশ্যে এনেছে। যেখানে মিলবে মিসড কল (MC) অ্যালার্ট। সংস্থাটি জানিয়েছে যে, META মালিকানাধীন কোম্পানিটি খুব শীঘ্রই তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ‘Do Not Disturb’ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) আনতে চলেছে। এই ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে প্রাপ্ত মিসড কল সম্পর্কে যাবতীয় তথ্য পেতে সক্ষম হবেন। সোজা কথায় বললে, ফিচারটি অন করা থাকলে সমস্ত ইনকামিং কল ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারীরা একদম নির্ঝঞ্ঝাটে নিজের কাজে মন দিতে পারবেন, কেউ বিরক্ত করবে না। কিন্তু এই সময় যদি জরুরী ফোন আসে তাহলে সেই বিষয়েও আপনাকে চিন্তা করতে হবে না। কারণ DND মোডটি অন থাকাকালীন কারা ফোন করেছিল, সে সম্পর্কিত নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন ব্যবহারকারীরা। গ্রুপের মেম্বার বাড়ানোর বিষয়টিও সামনে আনতে চলেছে মেটা। তবে ঠিক কবে থেকে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর এই সুযোগ পাবেন সেটা এখনও পরিষ্কার নয়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...