Monday, June 8, 2026

১৮ লক্ষের ঘড়ির খাপ, দুবাই থেকে ফেরার পথে বিমানবন্দরে আটক শাহরুখ

Date:

Share post:

দুবাই(Dubai) থেকে মুম্বই(Mumbai) ফেরার পথে বিমানবন্দরে শাহরুখ খানকে(Sarukh Khan) আটক করল শুল্ক দফতর। জানা গিয়েছে, সঙ্গে ১৮ লক্ষ টাকা দামের ঘড়ির খাপ থাকার জেরে তাকে আটক করে শুল্ক দফতর। শাহরুখের পাশাপাশি আটক করা হয় তাঁর গোটা টিমকে। পরে অবশ্য ওই খাপ বাবদ এক তৃতীয়াংশ কর দিয়ে রেহাই পান শাহরুখ।

সংবাদ সংস্থা সূত্রে খবর, দুবাই থেকে শনিবার মুম্বই ফিরছিলেন শাহরুখ। তাঁর কাছে বহুমূল্য ঘড়ির খাপ ছিল বলেই তাঁকে আটক করেন শুল্ক দফতরের আধিকারিকরা। শুক্রবার প্রায় সারারাত মুম্বই বিমানবন্দরে আটকেছিলেন শাহরুখ ও তাঁর সহযোগীরা। পরে সমস্ত নিয়মাবলি মেনে শুল্ক আধিকারিকদের কর বাবদ ৬ লক্ষ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ভোরের দিকে তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়। তবে শুল্ক দফতরের আধিকারিকদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলেই জানা গিয়েছে।

জানা গিয়েছে, দুবাইয়ে আয়োজিত ৪১ তম বইমেলায় আমন্ত্রিত হিসেবে শুক্রবার নিজের বক্তব্য পেশ করে দুবাইবাসীর মন জয় করে নিয়েছিলেন শাহরুখ। সেখান থেকেই শুক্রবার নিজের ব্যক্তিগত বিমানে মুম্বই ফিরছিলেন তিনি। তবে সঙ্গে বহুমুল্য ঘড়ির খাপ থাকার জেরে আটক করা হয় তাঁকে।

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...