Saturday, April 4, 2026

বাবরদের জন‍্য বিশেষ বার্তা ইমরান খানের

Date:

Share post:

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলতে নামে পাকিস্তান। ১৯৯২ সালের পর আবার মেলবোর্নে পাকিস্তানের মুখোমুখি ইংল‍্যান্ড। ১৯৯২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল জিতেছিল পাকিস্তান। আর এবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল। সেই ম‍্যাচে নামার আগে বাবর আজমদের জন‍্য বিশেষ বার্তা পাঠালেন ১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের অধিনায়ক ইমরান খান।

এদিন টুইটারে ইমরান লেখেন,” ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে আমি সতীর্থদের যে বার্তা দিয়েছিলাম, আজ বাবর আজমদেরও সেই বার্তাই দিতে চাই: প্রথমত, দিনটা ভাল করে উপভোগ করো। বিশ্বকাপ ফাইনালে খেলার সুযোগ সব সময় পাওয়া যায় না। সেই আবেগে ভেসে যেও না। আর দ্বিতীয়ত, যদি ঝুঁকি নাও তা হলেই বিশ্বকাপ জিততে পারবে। বিপক্ষের ভুলগুলোকে কাজে লাগানোর চেষ্টা করো। অর্থাৎ, আগ্রাসী মানসিকতা নিয়ে খেলতে নামো। শুভেচ্ছা রইল। গোটা দেশ তোমাদের সাফল্যের জন্য প্রার্থনা করছে।”

আরও পড়ুন:বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাঁড়াল বাংলা, মিজোরামকে হারাল ৯ উইকেটে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...