Wednesday, March 25, 2026

Weather Update: মহানগরীতে শীতের আমেজ, এক ধাক্কায় পারদ নামল ১৮ ডিগ্রিতে

Date:

Share post:

রবিবারের ছুটির মেজাজেই শীতের (Winter) শিরশিরানি উপভোগ করছেন বঙ্গবাসী। কলকাতায় (Kolkata) একধাক্কায় ১৮-র ঘরে নামল পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের এক ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আগামী ৪-৫ দিন কলকাতার (Kolkata) তাপমাত্রা কুড়ির নীচে থাকবে।

সরেছে পশ্চিমী ঝঞ্ঝা, জেলায় জেলায় বাড়ছে শীতের দাপট। হাওয়া অফিস বলছে আপাতত দু’-একদিন ১৮ এর কাছাকাছি নামতে পারে তাপমাত্রা। কার্যত সোমবার থেকেই কলকাতায় শীতের আমেজ। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের ছোট্ট স্পেল। জেলায় জেলায় পারদ ১৫ ডিগ্রিতে নামতে পারে। আগামী চার-পাঁচ দিন অবস্থা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সব থেকে বেশি পারদ নামবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার আন্দামান সাগর সংলগ্ন এলাকায় তৈরি হবে নিম্নচাপ। এই নিম্নচাপের অভিমুখ কোনদিকে হয়, সেদিকে নজর রাখছেন আবহবিদরা।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...