Tuesday, April 7, 2026

কেকেআর ছেড়ে দিলেন বিলিংস, টুইট করে জানালেন নিজেই

Date:

Share post:

দীর্ঘতম ফরম্যাটে মনোনিবেশ করার জন্য আইপিএল ২০২৩ থেকে নাম প্রত্যাহার করে নিলেন স্যাম বিলিংস। এদিন এমনটাই টুইট করে জানালেন তিনি। বিলিংস জানালেন, কেকেআরের হয়ে আসন্ন আইপিএলে না খেলার কঠিন সিদ্ধান্ত নিলাম। কলকাতা নাইট রাইডার্স দলে রয়েছেন তিনি। চলতি বছর বিলিংসকে ২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর।

টুইটারে ইংল্যান্ডের তারকা উইকেটরক্ষক-ব্যাটার লেখেন,”কেকেআরের হয়ে আসন্ন আইপিএলে না খেলার কঠিন সিদ্ধান্ত নিলাম। ইংলিশ সামার সিজনে লম্বা ফরম্যাটের ক্রিকেটে খেলায় মনোনিবেশ করছি।” দ্বিতীয় টুইটে কেকেআরকে ধন্যবাদ দিয়ে বিলিংস লেখেন, “সুযোগ দেওয়ার জন্য কেকেআরকে অসংখ্য ধন্যবাদ। প্রতি মুহূর্ত উপভোগ করেছি। দুর্ধর্ষ এক ফ্র্যাঞ্চাইজি। ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো। আশা করি, ভবিষ্যতে আবার দেখা হয়র যাবে।”

২ কোটি টাকার বেস প্রাইসে কেনা বিলিংস কেকেআরের মিডল অর্ডারের অন্যতম অস্ত্র ছিলেন।

আগামী ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের মিনি নিলাম। আগামিকাল ১০ ফ্রাঞ্চাইজিকে বাধ্যতামূলক ভাবে বিসিসিআই-কে জানিয়ে দিতে হবে যে, তারা কোন কোন খেলোয়াড়কে ধরে রাখছে। দলগুলিকে ‘রিটেনশন লিস্ট’জমা দিতে হবে। আর তার আগেই টুইট করে বিলিংস জানিয়ে দিলেন তিনি সরে আসতে চান আইপিএল থেকে।

আরও পড়ুন:ম‍্যানইউ নিয়ে বিস্ফোরক রোনাল্ডো

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...