Sunday, June 14, 2026

উদয়পুরে মোদির উদ্বোধন করা রেললাইনে বিস্ফোরণ, তদন্তে এনআইএ

Date:

Share post:

রাজস্থানের(Rajsthan) উদয়পুরে(Udaypur) রেললাইনে বিস্ফোরণের(Blust) ঘটনায় এবার পুলিশের পাশাপাশি তদন্তে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ(NIA)। রবিবার রাতে আসারওয়া-উদয়পুর এক্সপ্রেসের যাওয়ার কিছু আগেই রেললাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর স্থানীয়রাই রেলকে এই বিস্ফোরণের খবর দেয়। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় ওই রুটের যান চলাচল।

রাজস্থান পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে উদয়পুর থেকে ৩৫ কিলোমিটার দূরে ওধা ব্রিজের উপরে ওই বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে রেললাইনে থেকে বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। ঘটনার পরে ট্রেন চলচাল বন্ধ হয় যায় ওই রুটে। ঘটনার তদন্তে নামে পুলিশ। পরে তদন্ত দায়িত্ব দেওয়া এনআইকেও। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খনিতে ব্যবহৃত ‘সুপারপাওয়ার ৯০’ ব্যবহার করা হয়েছিল এই বিস্ফোরণে। ঘটনার পরই তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক ও সন্ত্রাসদমন স্কোয়াডের সদস্যরা। একযোগে তদন্ত শুরু করে এটিএস (ATS), এনআইএ ও আরপিএফ (RPF)।

যেভাবে আঁটঘাঁট বেঁধে বিস্ফোরণ ঘটানো হয়েছিল তাতে এই বিস্ফোরণের ঘটনার পিছনে নাশকতার ছক থাকতে পারে এমনটা অনুমান করে এবার তদন্তে নামল এনআইএ। এদিকে এই ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে নিশানায় নিয়েছে বিজেপি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সম্প্রতি এই নতুন ব্রডগেজ রেললাইনের (Broad-gauge Railway Track) উদ্বোধন করেন। তারপরই রবিবার রাতে বিস্ফোরণ।

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...