Sunday, June 14, 2026

বাড়ল প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদন করার সময়সীমা

Date:

Share post:

প্রাথমিকের ফর্ম পূরণের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এক সপ্তাহের জন্য বাড়ানো হল সময়সীমা। সমস্ত আবেদনকারীই এই সুবিধা পাবেন। সোমবার এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পর্ষদ জানিয়েছে, এক সপ্তাহের জন্য সময়সীমা তো বাড়ানো হচ্ছেই। প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে।প্রসঙ্গত, আজই ছিল প্রাথমিকে আবেদন জমা দেওয়ার শেষ দিন।

আরও পড়ুন:টেট উত্তীর্ণ তালিকা মমতা-অভিষেক-দিলীপ-শুভেন্দু! পর্ষদকে কটাক্ষ বিজেপির, পাল্টা দিল তৃণমূল

আগামী ১১ ডিসেম্বর টেটের দিন ঘোষণা হয়েছে। প্রায় ৬ বছর পর টেট হচ্ছে এ রাজ্যে।এক সপ্তাহ আগে পর্যন্ত ৭ লক্ষের উপরে আবেদন পড়েছে এই পরীক্ষার জন্য। এর আগে ২০১৭ সালে এই সংখ্যাটা ছিল ২ লক্ষের মতো। বোঝাই যাচ্ছে, এ বছরের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা কতটা তাৎপর্যপূর্ণ।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলন করে টেটের দিনক্ষণ ঘোষণা করেন। তিনি জানান, ১১ হাজারের বেশি শূন্যস্থান রয়েছে। ১১ হাজার শূন্যপদের যোগ্য তাঁরাই, যাঁরা টেট পাশ করে গিয়েছেন। ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন তাঁরা যেমন আবেদন করতে পারবেন, যাঁরা এখন আন্দোলন করছেন তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন। স্বচ্ছতা ও মেধার ভিত্তিতেই এই নিয়োগ হবে বলে আশ্বস্ত করেন তিনি। জানান, ডিভিশন অব মার্কস প্রকাশ করা হবে। শুধু তাই নয়, স্বচ্ছতার কথা মাথায় রেখে ইন্টারভিউয়ের ভিডিয়োগ্রাফিও করা হবে।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...