Monday, February 9, 2026

মধ্যরাতে ভুমিকম্প! দিল্লি, অরুণাচলের পর এবার কেঁপে উঠল পাঞ্জাব

Date:

Share post:

ঘড়িতে তখন রাত ৩.৪৬ মিনিট। মেঝেতে পা রাখতেই দুলে উঠল বাড়ি। দেওয়ালে হাত দিতেই মনে হল সবকিছু দোদুল্যমান। তবে প্রথমে ভ্যাবাচ্যাকা খেলেও সেকেন্ডের মধ্যেই ভূমিকম্পের কথা বুঝতে অসুবিধা হয়নি পাঞ্জাবের বাসিন্দাদের। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী এদিন কম্পনের মাত্রা ছিল ৪.১।

আরও পড়ুন:ভয়াবহ ভুমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

রবিবার মধ্যরাতে নাগাদ আচমকাই কেঁপে ওঠে পাঞ্জাবের একাধিক এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল।রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৪.১।
প্রসঙ্গত, গত সপ্তাহে দু’বার ভূমিকম্প অনুভূত হয়েছিল দিল্লি ,নয়ডা, গুরুগ্রাম সহ রাজধানী সংলগ্ন এলাকায়। শনিবার রাত ৮টা নাগাদ আচমকাই কেঁপে উঠেছিল দিল্লি। পাঁচ সেকেন্ড স্থায়ী হয়েছিল সেই কম্পন, যার জেরে আতঙ্কিত হয়ে ঘরছাড়া হন রাজধানীর বাসিন্দারা।

গত সপ্তাহে মঙ্গলবার মধ্যরাতে তীব্র কম্পন অনুভূত হয়েছিল দিল্লি ও আশেপাশের অঞ্চলে। সেদিন রাত দুটো নাগাদ রিখটার স্কেলে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল, যার রেশ ছড়িয়ে পড়েছিল দিল্লিতে।
ঠিক তার পরের দিন অর্থ্যাৎ গত বুধবার মাঝরাতে ফের ভূমিকম্প অনুভূত হয় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার খেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৩। এর পরেই বৃহস্পতিবার সকালে ফের কেঁপে ওঠে অরুণাচল প্রদেশ। এই কম্পনের উৎস ছিল সিয়াং এলাকায় মাটির নিচে দশ কিলোমিটার গভীরে। সিয়াংয়ের সেই কম্পনে কেঁপে উঠেছিল গোটা উত্তর-পূর্ব ভারত। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭।এবার সপ্তাহের শুরুতেই ফের ভূমিকম্প।

spot_img

Related articles

বেআইনি মদের কারবারে বাজেয়াপ্ত গাড়ি নিলামে বিপুল আয়, কোষাগার ভরছে আবগারি দফতরের 

বেআইনি মদের কারবারে ব্যবহৃত বাজেয়াপ্ত গাড়িগুলিকে দ্রুত নিলামে তুলে রাজ্যের আয় বাড়ানোর পথে হাঁটল আবগারি দফতর। সংশোধিত আবগারি...

ফের অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যার চেষ্টা BLO-এর

ফের অতিরিক্ত চাপের কারনে আত্মহত্যা চেষ্টা বিএলও-এর। স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় নিশ্চিত মৃত্যুর থেকে বেঁচে গেছেন তিনি। আপাতত বনগাঁ...

চক্ষুদান ঘিরে বিতর্ক, নথি থাকা সত্ত্বেও গ্রেফতার স্কুলশিক্ষক

নদিয়ার(Nadia) কোতোয়ালি(Kotowali) থানা এলাকায় চক্ষুদানকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মৃত মায়ের চোখ বিক্রি করে দেওয়ার অভিযোগে...

ফুটবল মাঠে সাফল্য অব্যাহত, কলকাতাকে বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন অ্যাডামাস

কলকাতা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে সর্বভারতীয় ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন অ্যাডামাস ইউনিভার্সিটি(Adamas University)। আজ আনন্দপুরের হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি...