Saturday, April 4, 2026

প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের রায় বিভ্রান্তি চরমে

Date:

Share post:

হাইকোর্টে ধাক্কা খেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৩৯২৯ জন প্রাথমিকের চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ ।২০১৪ সালে যাদের পরীক্ষা হয়েছিল তাদের মধ্যে থেকেই নিয়োগ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। এরপরই নট ইনক্লুডেড প্রেজেন্ট লিস্টে যাঁরা ছিলেন, তাঁরা দাবি করেন, এবার তাঁরাও নিয়োগ পাবেন। ইন্টারভিউতে বসতে হবে না।

হাইকোর্টের রায়ের পর রীতিমতো প্রশ্ন এবং আশঙ্কা দেখা দিয়েছে প্রার্থীদের শিবিরে, বিশেষত ২০১৪ সালের নট ইনক্লুডেড প্রেজেন্ট লিস্টের চাকরিপ্রার্থীদের মধ্যে। কারণ এই আন্দোলনে রয়েছে ৬ থেকে ৭ হাজার চাকরিপ্রার্থী। তাঁরা প্রত্যেকেই ২০১৪ সালের নট ইনক্লুডে। ৩৯২৯ জন চাকরি পেয়ে গেলে বাদবাকিরা কি করবে? সেই বিষয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ২০১৪ এর নট ইনক্লুডেডদের আন্দোলনকে পর্ষদ সভাপতি গৌতম পাল অবৈধ বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, ২০১৭ সালে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের সঙ্গেই ইন্টারভিউতে বসতে হবে ওঁদের।

কিন্তু সোমবার হাইকোর্টের রায় পর্ষদকে সজোরে ধাক্কা দেয়। গৌতম বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তিনি চাকরি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। যদিও গৌতম বাবু বলেছেন ৬ থেকে ৭ হাজার পদ তার প্রস্তুত রয়েছে। প্রশ্ন, সেই ৬ – ৭ হাজারের মধ্যে মাত্র ৩২২৯ জন চাকরি পাওয়ার পর আর বাদ বাকিদের কী হবে সেটার কোনও নিশ্চিত পথ তৈরি হয়নি এখনও।সব মিলিয়ে যা পরিস্থিতি, চূড়ান্ত ডামাডোল অবস্থা প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ প্রক্রিয়ায়।

আরও পড়ুন- ফের শিরোনামে ডাবল ইঞ্জিন যোগী রাজ্যের উন্নাও, ধ*র্ষিতা কলেজ ছাত্রীর মৃ*ত্যু

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...