Tuesday, April 7, 2026

টেট উত্তীর্ণ তালিকা মমতা-অভিষেক-দিলীপ-শুভেন্দু! পর্ষদকে কটাক্ষ বিজেপির, পাল্টা দিল তৃণমূল

Date:

Share post:

আদালতের(Court) নির্দেশ মেনে সম্প্রতি ২০১৪ সালের টেট উত্তীর্ণদের(TET Pass) তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ(West Bengal board of primary Education)। সেই তালিকাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং সুজন চক্রবর্তীদের নাম। টেট উত্তীর্ণ তালিকা রাজ্যের এতজন রাজনীতিবিদের নাম উঠে আসায় স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে। বিষয়টি কাকতালীয়, নাকি ভুল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি।

গত ১১ নভেম্বর প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে ওই তালিকা। ১ হাজার ৮৩২ পাতার ওই তালিকায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার চাকরিপ্রার্থীর নাম রয়েছে। সেই তালিকাতেই রয়েছে এমন সব নাম। যেমন ওই তালিকায় ৫ বার পাওয়া গিয়েছে অভিষেক ব্যানার্জির নাম। ১ বার পাওয়া গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সুকান্ত মজুমদারের নামও রয়েছে ২ বার। এমনকি পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামও রয়েছে তালিকায়। আবার রয়েছে অমিত শাহের নামও। তালিকাটি প্রকাশ্যে আসার পর জানা যায়, সেখানে থাকা কিছু নামের সঙ্গে আশ্চর্যজনক মিল রয়েছে রাজ্যের কয়েক জন রাজনীতিকের নামের। যা কাকতালীয় বলেই মনে করা হচ্ছে।

তবে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এবিষয়ে বলেন, প্রাথমিক শিক্ষা পরিষদ তাদের কাজকর্মে নিজেদের হাসির খোরাক করে তুলেছে। এর পাল্টা দিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, যে নামগুলি দেখা যাচ্ছে সেখানে রাজ্য রাজনীতিবিদদের নাম থাকলেও এই নামে অন্য কোন মানুষ নেই এটা ভাবা মুর্খামী। বিজেপি একটি সাধারণ বিষয়কে নিয়ে অবান্তর জটিলতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে সব জল্পনায় জল ঢেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “ওই তালিকা প্রাথমিক পর্ষদের প্রকাশ করা নয়। যে তালিকাটি সর্বত্র ঘুরে বেড়াছে সেখানে আমার নামেও ৩ জন রয়েছেন। একই নামে একাধিক ব্যক্তি থাকতে পারেন না?” এই ইস্যুতে সরব হওয়া বিরোধীদের পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। এই তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে নিজে আসরে নেমে সমস্ত জল্পনায় জল ঢাললেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...