Saturday, June 27, 2026

রণতরী থেকে উদ্ধার নৌসেনার র*ক্তাক্ত দেহ, তদন্তে পুলিশ

Date:

Share post:

রণতরী থেকে উদ্ধার হল নৌসেনা আধিকারিকের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ।নিজের সার্ভিস রিভালবার দিয়েই ওই আধিকারিক আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার মুম্বই হারবারের কাছে ঘটনাটি ঘটেছে।আত্মহত্যা নাকি খুন, তা তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে কোলাবা থানার পুলিশ।

আরও পড়ুন:আরও শক্তিশালী ভারতীয় নৌসেনা, যাত্রা শুরু দেশে তৈরি প্রথম রণতরী বিক্রান্তের

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হ্যাপি সিংহ তোমর। আইএনএস চেন্নাই যুদ্ধজাহাজের যান্ত্রিক দিক দেখভাল করতেন। স্ত্রীকে নিয়ে নেভি নগরের সরকারি আবাসনে থাকতেন হ্যাপি। জেজে হাসপাতালে ওই নৌসেনা আধিকারিকের দেহের ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, হ্যাপি সার্ভিস রিভলভার দিয়ে নিজের বুকে গুলি করেছেন বলে সহকর্মীরা দাবি করেছেন। তবে এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। মৃতের মোবাইল ফোনটি উদ্ধার করে সেটি খতিয়ে দেখা হচ্ছে। জানার চেষ্টা হচ্ছে, ব্যক্তিগত কোনও সমস্যা তিনি মানসিক রোগে ভুগছিলেন কি না।’’

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...