Monday, June 22, 2026

কড়া নাড়ছে শীত! তিলোত্তমায় ফের পারদ পতন

Date:

Share post:

কুয়াশায় মুখ ঢেকেছে তিলোত্তমার আকাশ । সকাল থেকেই হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শিরশিরানি। সেই সঙ্গে জেলায় জেলায় ভোর ও রাতের দিকে রীতিমত গরম জামা না চাপালেই নয়। উষ্ণ চায়ের চুমুক আর শীতল হাওয়া জানান দিচ্ছে দরাজ থেকে লেপ-কম্বল নামানোর দিন এসেই গেল। এরইমাঝে কলকাতায়  তাপমাত্রা একধাক্কায় ৩ ডিগ্রি নামল।

আরও পড়ুন:Weather Update: মহানগরীতে শীতের আমেজ, এক ধাক্কায় পারদ নামল ১৮ ডিগ্রিতে

গত কয়েক দিন ধরেই ভোরের দিকে বেশ ঠান্ডা পড়ছে শহরে। শহরতলিতেও অনুভূত হচ্ছে শীতের আমেজ। তবে সকালে শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য সে সব উধাও হয়ে যাচ্ছে। বেলা যত বাড়ছে, ততই রোদের তেজও বাড়ছে, চড়ছে তাপমাত্রার পারদ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় রবিবার সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৯. ডিগ্রি সেলসিয়াস ও ১৭ ডিগ্রির কোঠায়। কেবলমাত্র সর্বনিম্ন তাপমাত্রাই নয়, সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম। ফলে ভরপুর শীতের আমেজ অনুভূত হচ্ছে শহরে। চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর থেকে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা এবং পশ্চিমের জেলাগুলিতেও আগামী কয়েক দিনে শীতের দাপট আরও বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। তাই হলো। আবহাওয়াবিদরা জানিয়েছেন, নভেম্বর মাসের মাঝামাঝি হয়ে গেলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া প্রবেশ করতে পারছিল না বাংলায়। কিন্তু পশ্চিমি ঝঞ্ঝা সরে যাওয়ায় পশ্চিমবঙ্গে উত্তরের হাওয়া বইতে শুরু করবে। ফলে ক্রমেই নামবে দুই বঙ্গের তাপমাত্রা। তবে, হু হু করে তাপমাত্রার পারদ পতন হওয়ায় বেজায় খুশি রাজ্যবাসী।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...