Saturday, April 4, 2026

“রাষ্ট্রপতিকে নিয়ে ভোটের রাজনীতি করছে বিজেপি”, অখিলের মন্তব্যে নিন্দা জানিয়ে তোপ অধীরের

Date:

Share post:

কেন্দ্রের মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Iriani) যখন সংসদে রাষ্ট্রপতির (President) নাম ধরে কথা বলেন, তখন অমর্যাদা হয় না! বিজেপির মন্ত্রী, সাংসদরা যখন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন, তখন নারীর অমর্যাদা করা হয় না। আর অন্য কেউ সেটা করলেই যত দোষ। তবে রাজ্যের এক মন্ত্রী রাষ্ট্রপতি সম্পর্কে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) উদ্দেশে কুরুচিকর মন্তব্যের বিরোধিতা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chaudhury)।

পাশাপাশি এদিন বিজেপিকে দ্বিচারী বলে কটাক্ষ করে অধীরের অভিযোগ, আসলে আদিবাসীদের সমর্থন পেতে রাষ্ট্রপতিকে নিয়ে ভোটের রাজনীতি (Vote Politice) করছে বিজেপি। শিয়রে গুজরাট ভোট (Gujrat Election)। সেখানে ১৪ শতাংশ জনজাতি ভোট রয়েছে। তার আগে এই সব ইস্যুকেই ভরপুর কাজে লাগাচ্ছে গেরুয়া শিবির।

তবে এখানেই থামেননি অধীর। তাঁর আরও অভিযোগ, বিজেপি আদতে জনজাতিদের জন্য কিচ্ছু করেনি। দেশের বিভিন্ন প্রান্তে জনজাতিদের উপর এখনও অত্যাচার চলছে, আর্থিক ও সামাজিক ভাবে তারা এখনও পিছিয়ে রয়েছে।

আরও পড়ুন- শিশুদিবসে মেঘ ছুঁয়ে বেজায় খুশি HIV+ অনাথ শিশুরা, OFFER-র অভিনব উদ্যোগ

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...