Saturday, April 4, 2026

আইন হাতে তুলে নিলে ভুগতে হবে: সাঁইথিয়া কাণ্ডে কড়া বার্তা ফিরহাদের

Date:

Share post:

সাঁইথিয়ার(Sainthia) ফুলুর গ্রাম পঞ্চায়েতের বহরাপুর গ্রামে ব্যাপক বোমাবাজির ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ তাজা বোমা। বিরোধীদের তরফে এই ঘটনাকে তৃণমূলের(TMC) গোষ্ঠীদ্বন্দ্ব বলে দেগে দেওয়ার চেষ্টা হলেও, এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, “এই ঘটনা নিছকই গ্রাম্য বিবাদ।” পাশাপাশি তিনি এটাও জানান, “যে আইন হাতে তুলবে, সে ভুগবে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়ে দিয়েছেন।”

এদিন সাঁইথিয়ার ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, “সাঁইথিয়ার ঘটনা একটি গ্রাম্য বিবাদের ঘটনা। পুলিশ ব্যবস্থাও নিয়েছে। অনেককে গ্রেফতার করা হয়েছে। গ্রাম্য বিবাদ সর্বত্রই থাকে। তা নিয়ে বিরোধীরা রাজনীতি করলে কোনও লাভ নেই।” পাশাপাশি তিনি আরও বলেন, “জমিজমা, ধান এসব নিয়ে বিবাদ হয়। এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আর অ্যান্টি সোশ্যাল তো অ্যান্টি সোশ্যালই হয়। তাদের কোনও দলও হয় না, কোনও জাত হয় না। পুলিশ সক্রিয়ভাবে অনেককেই গ্রেফতার করেছে। যে আইন হাতে তুলবে, সে ভুগবে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়ে দিয়েছে।”

এদিকে এই ঘটনা প্রসঙ্গে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, “আধঘণ্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এখনও অবধি সাতজনকে গ্রেফতার করা হয়েছে। কিছু সুতলি বোমা আমরা উদ্ধার করেছি ঘটনাস্থল থেকে।” যদিও পরে এই গ্রেফতারির ঘটনা বেড়ে দাঁড়ায় ১২। সোমবার রাতভর ওই গ্যরামে চলে তল্লাশি অভিযান। বেশকিছু জায়গা থেকে নতুন অরে বোমা উদ্ধার কথা প্রকাশ্যে এসেছে।

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...