Saturday, April 4, 2026

অভিষেকের বৈঠকস্থলের অদূরে চলল গুলি, আতঙ্ক এলাকায়

Date:

Share post:

এবার শ্যুট আউটের ঘটনা ঘটল ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। সোমবার ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই রবীন্দ্র ভবনের ঠিক তিনশো মিটার দূরে বিয়ে বাড়িতে চলল গুলি! যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান, বিয়ে বাড়িতে অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে বলে খবর।

গুলি চালনার ঘটনার খবর পেয়ে দ্রুত সেই স্থানে পৌঁছায় পুলিশ। কীভাবে গুলি চলল, কেন শ্যুট আউটের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাজনৈতিক কারণে এই গুলি চলেনি। সূত্রের খবর, বিয়েবাড়িতে খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে পাত্র ও পাত্রী পক্ষের মধ্যে বচসা হয়, মূহুর্তেই কথাকাটি মারাত্মক আকার নেয়। সেই বচসার জেরে এদিন গুলি চলে। বিয়েবাড়িতে শূন্যে গুলি চালনার ঘটনা পর বিয়েবাড়িতে হুলুস্থুলকাণ্ড তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই ঘটনায় একজনকে আটক করেছে। কী কারণে গুলি চল, তা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- সোনার দোকানে চুরি! কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...