Monday, April 6, 2026

উত্তর প্রদেশ: ধর্ম পরিবর্তনে নারাজ তরুণীকে পাঁচতলা থেকে ধাক্কা

Date:

Share post:

প্রেমের জালে ফাঁসিয়ে তরুণীকে ধর্ম পরিবর্তনের(religious convert) চেষ্টা। তাতে রাজি না হওয়ায় খুনের ঘটনা ঘটলো উত্তরপ্রদেশে। বুধবার পুলিশের(Police) তরফে জানানো হয়েছে নিহত ১৯ বছরের তরুণীকে পাঁচতলা থেকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ সুফিয়া নিহতের প্রতিবেশী বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে দুবাগ্গা পুলিশ স্টেশন চত্বরে। যুগ্ম পুলিশ কমিশনার পীযূষ মর্দিয়া সাংবাদিক বৈঠকে জানান, “নিহত বালিকার পরিবারের অভিযোগ তাদের মেয়েকে জোর করে সম্পর্ক তৈরী ও ইসলামে ধর্মান্তকরণের চেষ্টা করেছিল অভিযুক্ত সুফিয়া। কিন্তু বিষয়টিতে তীব্র আপত্তি ছিল মেয়েটির পরিবারের।”

পুলিশ সূত্রে খবর, মেয়েটিকে একটি মোবাইল ফোন দিয়েছিল সুফিয়া। কিন্তু বিষয়টি জানা মাত্রই মেয়েটির পরিবার সরাসরি কথা বলার জন্য অভিযুক্তের বাড়ি যায়। দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির সময়েই মেয়েটিকে নিয়ে বাড়ির পাঁচতলায় নিয়ে চলে যায় সুফিয়া এবং সেখান থেকে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।

পুলিশের সূত্রে জানানো হয়েছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত। অবশেষে বুধবার ৫ সদস্যের একটি দল তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা জারি করা হয়েছে।

আরও পড়ুন- অবশেষে খোঁজ মিলল আসল সুজনের, ফোনের ‘গুঁতোয়’ বিরক্ত টেট উত্তীর্ণ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...