Wednesday, June 24, 2026

শুভেন্দুর বিরুদ্ধে শিশু অধিকার রক্ষা কমিশনে অভিযোগ দায়ের

Date:

Share post:

শিশু অধিকার রক্ষা কমিশনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। একি সঙ্গে বেলিয়াঘাটা থানাতে শুভেন্দুর নামে এফআইআর দায়ের করা হয়েছে।

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফুটবল ক্লাবের অনুষ্ঠানকে ‘ছেলের জন্মদিনের পার্টি’ বলে দাবি করে ‘বিভ্রান্তিকর’ টুইট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। ‘কয়লা ভাইপো’ বলে তাঁকে উল্লেখ করেছিলেন শুভেন্দু। দাবি করেন, ওই পাঁচতারা হোটেলে নিজের ছেলের জন্মদিনের পার্টি দিয়েছেন অভিষেক। তাই আঁটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হোটেলটি।
এই মিথ্যাচারের বিরুদ্ধে শিশু অধিকার রক্ষা কমিশনেও শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিন বছরের শিশুপুত্রর জন্মদিন নিয়ে যে বিভ্রান্তিমূলক তথ্য তিনি সোশ্যাল মিডিয়া ছড়িয়েছেন তা অত্যন্ত নিন্দনীয়, বলে বুধবার মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, যিনি এই অভিযোগ করেছেন তিনি শিল্পী রায়, একজন মা । তার বক্তব্য, রাজনীতিতে শিশুদের এভাবে জড়ানো হবে কেন ? যেভাবে একটি শিশুকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে তার মেনে নেওয়া যায় না। তাই স্বাভাবিক ভাবেই অভিযোগ জানানো হয়েছে।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...