Monday, March 16, 2026

হার্ট অ্যাটাকের ধাক্কা সামলে CPR-এ সাড়া ঐন্দ্রিলার, সুস্থতার প্রার্থনা টলি তারকাদের

Date:

Share post:

বিপদ এখনও কাটে নি। লড়াই চলছে নভেম্বরের গোড়া থেকেই। এখনও ভেন্টিলেশনে (ventilation) অভিনেত্রী। বুধবার সকালেই হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। পরপর হার্ট অ্যাটাক (heart attack) কতটা সহ্য করতে পারবেন অভিনেত্রী তা নিয়ে চিন্তায় চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর সব দিক দেখে ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma) সিপিআর (Cardiopulmonary Resuscitation) দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা । আশার খবর তাতে সাড়া মিলেছে। যদিও সংকট এখনও কাটে নি।

এর আগেই ছোটপর্দার বামাক্ষ্যাপা তাঁর প্রেমিকার ‘মিরাকল’-এর জন্য প্রার্থনা করার আবেদন করেন সকলকে।মঙ্গলবার স্ক্যান রিপোর্টে দেখা যায়, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল ঐন্দ্রিলার, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে। বুধবার ঐন্দ্রিলার ছবি শেয়ার করে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) লেখেন, “আমরা সবাই প্রার্থনা করছি যাতে তুমি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসো। খুব শিগগিরিই তুমি সুস্থ ও সবল হয়ে উঠবে। অনেক ভালবাসা আর আদর পাঠালাম।” ব্রেনস্ট্রোকে আক্রান্ত হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেত্রী। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঐন্দ্রিলার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তারপর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এদিন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) ঐন্দ্রিলা ও সব্যসাচীর সঙ্গে ছবি পোস্ট করেন। সেখানে এক অ্যাওয়ার্ড শোতে দেখা যায় তাঁদের। ঊষসী তাঁর পোস্টে লিখেছেন, ” ফিরে আয় ঐন্দ্রিলা আরও অনেক অনেক অ্যাওয়ার্ড তোর জন্য অপেক্ষায়।” অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) অভিনেত্রীর পাশে থাকার জন্য কুর্নিশ জানিয়েছেন সব্যসাচীকেও । বছর সাতেক আগে ২০১৫ সালে শিরদাঁড়ার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। বছরভর দীর্ঘ লড়াইয়ের পর, গত বছরের শেষে জানা যায় দ্বিতীয়বার ক্যানসারকে হারিয়েছেন তিনি। তবে লড়াই এখনও চলছে। অভিনেতা জয়জিতের মতো অনেকেই দূর থেকেই লড়াকু মেয়েটাকে বলে যাচ্ছেন, ‘ফাইট ঐন্দ্রিলা, ফাইট’!

 

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...