Saturday, April 4, 2026

জটিল ফাঁসে কর্মশিক্ষক নিয়োগ, ঘুরপথে নিয়োগের চেষ্টার অভিযোগে ফের দায়ের মামলা

Date:

Share post:

ফের মামলার জটে আটকে পড়ল কর্মশিক্ষক নিয়োগ প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশনের(SSC) নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে নবম – দশমে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগে ওয়েটিং লিস্টে(waiting list) থাকা প্রার্থীদের তরফে দায়ের হল মামলা। মামলাকারীদের অভিযোগ এই নিয়োগে দুর্নীতি হয়েছে। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার সম্ভবনা।

কর্মশিক্ষা ও শারীর শিক্ষার নিয়োগে কলকাতা হাইকোর্টের তরফে বৃহস্পতিবার পর্যন্ত স্থগিতাদেশ জারি হয়েছে। এরই মাঝে এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে নতুন মামলা দায়ের হলো। মামলা কারীদের দাবি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম – দশম কোথাও ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়োগ দেয়নি সরকার। তাহলে কর্মশিক্ষা শারীরশিক্ষার ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে কেন? মামলাকারীর আশঙ্কা, সিবিআই তদন্ত এড়াতে ঘুরপথে চাকরি দিতে চাইছে সংসদ। আদালত অবশ্যই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, কিভাবে ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে তা বিশদে জানাতে হবে আদালতকে। বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিস্তারিত ব্যাখ্যার ততদিন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে নিয়োগ প্রক্রিয়া। মামলাকারী আদালতকে জানান, ৮২ পেয়েও তিনি কাউন্সেলিংয়ে ডাক পাননি। অথচ ৫৬ পেয়ে নিয়োগ পেতে চলেছেন এক প্রার্থী। এর পরই তালিকা স্বচ্ছভাবে তৈরি হয়নি বলে মন্তব্য করেন বিচারপতি।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...