Tuesday, March 31, 2026

ডেঙ্গি পরিস্থিতি মোকাবেলায় বিশেষ বৈঠকে স্বাস্থ্যসচিব

Date:

Share post:

রাজ্যে ক্রমাগত জটিল হচ্ছে ডেঙ্গি (Dengue) পরিস্থিতি। আগামী সোমবার, ২১ নভেম্বর রাজ্যের ডেঙ্গি (Dengue) পরিস্থিতি নিয়ে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তার আগে দফায় দফায় বৈঠকে বসতে চলেছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম (Narayan Swarup Nigam)। মুখ্যমন্ত্রীর (CM) বৈঠকের আগে পরিস্থিতি নিয়ে রিপোর্ট সংগ্রহ করা হতে পারে বলে জানা যাচ্ছে।

রাজ্যে ক্রমশ উদ্বেগজনক চেহারা নিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতর ও পুরসভার বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধীরা। পরিস্থিতি সামাল দিতে এবার নড়েচড়ে বসল নবান্ন। ডেঙ্গিতে এত মৃত্যু কেন, সেটাই মূলত খতিয়ে দেখতে চায় স্বাস্থ্য দফতর। শিশুদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, জ্বর সেরে যাওয়ার পরও শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বৃহস্পতিবার মেডিসিন বিভাগ, শিশুরোগ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করবেন স্বাস্থ্য সচিব। আজকের এই আলোচনায় মৃত্যুর কারণ কী, তা নিয়ে মতামত দেবেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে কী কী পদক্ষেপ করা দরকার তা নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ডেঙ্গি পরিস্থিতি আপাতত স্থিতিশীল। উদ্বেগের কারণ নেই। তাপমাত্রা কমলে ডেঙ্গির প্রবণতাও কমবে বলে মনে মন্তব্য করেছেন তিনি।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...