Saturday, April 4, 2026

কালীঘাটে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার !

Date:

Share post:

মহানগরীর (Kolkata) বুকে ফের উত্তেজনা। নিয়োগের দাবিতে রাজপথে নেমে পড়লেন উচ্চমাধ্যমিকের (Higher secondary) চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীরা কালীঘাট (Kalighat Metro) ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশন (Jatin Das Park Metro) থেকে বেরিয়ে রাস্তায় বসে পড়েন। এর জেরে ধুন্ধুমার কান্ড কালীঘাটে। সোজা মুখ্যমন্ত্রীর (CM) বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাঁরা। পুলিশ (Police) বাধা দেওয়ার চেষ্টা করলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। ডিসি সাউস আকাশ মাঘারিয়ার (Akash Magharia) নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পোঁছে যায় ঘটনাস্থলে।

চাকরি প্রার্থীরা মূলত দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে। তবে বর্তমানে ঝাড়গ্রাম (Jhargram) সফরে গিয়েছেন তিনি। তবে চাকরি প্রার্থীরা এই হাই-সিকিউরিটি এলাকাকেই বেছে নেন বিক্ষোভ দেখানোর জন্য। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করে। কিন্তু তাঁরা পুলিশের কথার কোনও আমল দেননি বলে অভিযোগ। বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা করায় বেশ কিছু বিক্ষোভকারীকে প্রিজন ভ্যানে তোলা হয়। অন্যদিকে আজ ধর্মতলায় চপ ভেজে, ঝালমুড়ি বিক্রি করে প্রতিটি প্রতিবাদ গ্রুপ ডি (Group D) চাকরিপ্রার্থীদের। একদিকে যখন রাজ্য সরকার ক্রমাগত নিয়োগ জট কাটিয়ে সমস্যা সমাধানের পথে হাঁটতে চাইছে, তখন বারবার এই ধরনের বিক্ষোভ কি উদ্দেশ্য প্রণোদিত ,প্রশ্ন রাজনৈতিক মহলের। কার্যত পুলিশকে বারবার ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে।

এর আগে ক্যামাক স্ট্রিট (Camac Street) চত্বর যখন টেট প্রার্থীদের আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে, তখনো পুলিশ প্রাথমিকভাবে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে তা যথেষ্ট উত্তেজনার সৃষ্টি করেছিল। এদিন সকাল থেকেই সতর্ক ছিল পুলিশ প্রশাসন। কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই ব্যবস্থা নেওয়া হয়েছিল পুলিশ সূত্রে জানা গেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...