Wednesday, June 24, 2026

মিজোরামে মৃ*তদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

মিজোরামের(Mizoram) পাথরখাদানে ধসের ঘটনায় আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। বুধবার মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং ক্ষতিগ্রস্তদের মাথাপিছু ৫০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বুধবার প্রধানমন্ত্রী টুইট করে জানান, ” প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মিজোরামে ধসের ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং ক্ষতিগ্রস্তদের মাথাপিছু ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। ”

উল্লেখ্য, সোমবার বিকেলে হঠাৎই ধস নামে দক্ষিণ মিজোরামের হানথিয়াল জেলার এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের পাথর খাদানে। সূত্রের খবর, কর্মীরা মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরে আসার পরই পাথর খাদানের ছাদ ধসে পড়ে। ধসের জেরে মৃত্যু হয় ১২ জন শ্রমিকের। এদের মধ্যে ৫ জন বাংলার বলে জানা গেছে।

ঘটনায় টুইট করে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত শ্রমিকদের দেহ ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি। তাঁদের পরিবারকে উপযুক্ত সাহায্য করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...