Saturday, April 4, 2026

Shraddha Walker Case: অভিযুক্ত আফতাবের ‘নার্কো’ টেস্টের সিদ্ধান্ত নিল আদালত

Date:

Share post:

শ্রদ্ধা ওয়ালকর (Shraddha Walker) খু*নের মামলার এবার নয়া মোড়। এবার অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার (Aftab Amin Poonawala)’নার্কো অ্যানালিসিস টেস্ট’ (Narco Analysis Test) করানোর অনুমোদন দিয়েছে সাকেত আদালত (Saket court)। বুধবার দিল্লি পুলিশের (Delhi Police)তরফে বিবৃতি দিয়ে এই বিষয়ে জানান হয়েছে।

শ্রদ্ধাকে খুন করে পুলিশি জেরায় সম্পূর্ণভাব ভাবলেশহীন ছিল আফতাব ৷ এমনকী পুলিশি জেরায় আফতাব প্রথমে জানিয়েছিল সে আর শ্রদ্ধা একসঙ্গে থাকে না ৷ ঘটনার প্রথম তদন্ত শুরু করেছিল মহারাষ্ট্রের মানিকপুর থানার পুলিশ (Manikpur Police)। দু বার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আফতাবকে৷ অক্টোবরে এবং নভেম্বরের শুরুতে৷ দু বারই আফতাবের মধ্যে কোনও রকম অনুতাপ ছিল না৷ এমনকী কোনও ভয়ও ছিল না ৷ কিন্তু কেন ‘নার্কো অ্যানালিসিস টেস্ট’ (Narco Analysis Test) করানোর সিদ্ধান্ত নেওয়া হল ? দিল্লি পুলিশের তরফে জানা যাচ্ছে বিচ্ছিন্ন সূত্রগুলি জোড়া লাগাতে পারেন তদন্তকারীদের বড় অস্ত্র এই টেস্ট। প্রায় মাস ছয় আগে ২৭ বছর বয়সি লিভ-ইন সঙ্গী (Live in partner)শ্রদ্ধাকে ২৮ বছরের আফতাব খুন করে প্রেমিকার দেহ ৩৫ টুকরো করেছিলেন বলে অভিযোগ, সেই ঘটনায় অপরাধ প্রবণ মানসিকতার অনেকগুলো দিক সামনে এসেছে। শুধু তাই নয় অপরাধ করার পর দিল্লির জঙ্গলে ছড়িয়ে দিয়েছিলেন সেই টুকরোগুলি, একথা নিজেই শিকার করেছেন। তাতেই শিউরে উঠছেন নেটিজেনরা। দিল্লি পুলিশের একটি সূত্র জানাচ্ছে, সাধারণত বড় ধরনের অপরাধে সন্দেহভাজনকে নার্কো পরীক্ষা করানো হয়। সেক্ষেত্রে অপরাধ প্রমাণিত হলে কোনও ভাবেই যাতে অপরাধী ছাড়া না পেয়ে যায় তা নিশ্চিত করতে সবরকমের ব্যবস্থা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...