Sunday, June 28, 2026

আদালতে মুখ পুড়ল বিজেপির ! অভিষেকের বিরুদ্ধে সুকান্তর FIR-র আর্জি খারিজ

Date:

Share post:

আদালতে মুখ পুড়ল বিজেপির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গুলি-মন্তব্যের বিরুদ্ধে সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) করা আবেদন খারিজ করল ব্যঙ্কশাল আদালত। BJP-র আন্দোলনে আক্রান্ত পুলিশ আধিকারিককে দেখতে গিয়ে এসএসকেএম-এ অভিষেক যে মন্তব্য করেন তা নিয়ে জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই নিয়ে আদালতে মামলায় করেন তিনি। কিন্তু বিজেপি নেতার আবেদন খারিজ করে দিল আদালত।

সেদিন পুলিশের (Police) সহনশীলতার প্রশংসা করে অভিষেক বলেছিলেন, আপনাদের জায়গায় আমি থাকলে কপালে গুলি করতে বলতাম। এই কথা নিয়ে ঘোলাজলে মাছ ধরতে নামে বিজেপি। পুলিশের উপর আক্রমণের অপরাধ লঘু করার চেষ্টায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ শুরু করেন। প্রথমে জোড়াসাঁকো থানায় অভিযোগ করেন। ওই মন্তব্যের জন্য তৃণমূল সাংসদকে ক্লিনচিট দেওয়া হলে, আদালতের দ্বারস্থ হন সুকান্ত। অভিষেকের বিরুদ্ধে এফআইআর করতে থানাকে নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়। কিন্তু এদিন শুনানিতে 156(3)-এর অধীনে ব্যাঙ্কশাল কোর্টে আবেদনটি শুনানি হয়। খতিয়ে দেখার পরে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার বিজেপির আবেদন খারিজ করে দেয় আদালত।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...