Monday, April 6, 2026

এখন থেকে প্রতিবছর ৩ হাজার ভারতীয়কে ভিসা দেবে ব্রিটেন! ঘোষণা ঋষি সুনাকের

Date:

Share post:

বালিতে চলছে জি-২০ সম্মেলনে। সেখানে যোগ দিয়েছেন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এখন থেকে প্রতিবছর ৩ হাজার ভারতীয় পেশাদার কর্মীকে ভিসা দেওয়ার কথা ঘোষণা করলেন সুনাক। ব্রিটিশ সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রথম কোনও দেশ এই ধরনের কোনও সুবিধা পাচ্ছে। এদিন ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে টুইট করা হয়, “প্রত্যেক বছর ১৮-৩০ বছর বয়সী ভারতীয় ডিগ্রিধারী যুবকদের ইংল্যান্ডে এসে কাজ করার জন্য ২ বছরের ভিসা দেওয়া হবে”।

বালিতে জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন ঋষি। তারপরই এই ঋষির এই সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ইংল্যান্ড ও ভারতে মধ্যে আগেই “ইয়ং প্রফেশনাল স্কিম” নামের একটি চুক্তি সাক্ষরিত হয়েছিল। তারই মাধ্যমে এই ৩ হাজার ভারতীয়কে ইংল্যান্ডে এসে কাজ করার জন্য ভিসা দেবে ইংল্যান্ড।

ব্রিটেনে পড়াশুনা করে ভারতীয় পড়ুয়াদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশই ভারতীয়। তাছাড়াও বিভিন্ন ভারতীয় সংস্থার লগ্নি ব্রিটেনে প্রায় ৯০ হাজার কর্মসংস্থান জোগায়। তারই মধ্যে প্রতিবছর ৩ হাজার ভারতীয় পেশাদার কর্মীকে ভিসা দেওয়ার কথা ঘোষণা দুই দেশের বৈদেশিক সম্পর্কে অন্যমাত্রা যোগ করলো বলে মনে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:ইউক্রেনের পর এবার পোল্যান্ডে রুশ মিসাইল! নজর রাখছে ন্যাটো

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...