Wednesday, April 8, 2026

পাখির চোখ বিধানসভা নির্বাচন, আজ দুদিনের সফরে মেঘালয়ে অভিষেক

Date:

Share post:

অসম, ত্রিপুরার পর এবার তৃণমূলের (TMC) নজরে উত্তর-পূর্ব ভারতের মেঘালয়। সেখানে সামনে বিধানসভা নির্বাচন। সংগঠন মজবুত করার লক্ষ্যে আজ বিকেলে মেঘালয় (Meghalaya) যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মেঘালয়ের তুরাতে তৃণমূলের কার্যালয়ের উদ্বোধনও করবেন তিনি।

এক নজরে অভিষেকের সফরসূচি

• বৃহস্পতিবার বিকেলের বিমানে রওনা দেবেন অভিষেক।
• রাত আটটা তুরাতে শুক্রবার তৃণমূলের কার্যালয়ের উদ্বোধন
• শুক্রবার সকাল 11 টায় চার্চের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন
• বেলা সাড়ে বারোটায় তুরার ল’ কলেজের মাঠে জনসভা।
• দুপুর আড়াইতে সাংবাদিক বৈঠক।

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরেই অভিষেক জানিয়েছিলেন, শুধুমাত্র অন্য রাজ্যে দু-একটা সিট পাওয়াই নয়, বাংলার বাইরে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত করাই তাঁর লক্ষ্য। সেই মতো ত্রিপুরা, অসম, গোয়া-সহ বিভিন্ন জায়গায় সংগঠন মজবুত করেছে তৃণমূল। এবার লক্ষ্য মেঘালয়। সেখানে বিধানসভায় এই মুহূর্তে বিরোধীদল তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে দলের কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার কলকাতায় ফিরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মেঘালয়ে রাজনৈতিকভাবে নিজেদের শক্তিশালী বলে মনে করছে তৃণমূল। বিরোধী দল থেকে ক্ষমতায় আসাই এবার লক্ষ্য। এর আগেও একাধিকবার মেঘালয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবারের সফরে বিধানসভা ভোটকে নজরে রেখে সংগঠনকে ঢেলে সাজানোর সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...