Saturday, April 4, 2026

জয়ার ‘নকশীকাঁথার জমিন’ আইএফএফআইয়ে পুরস্কারের জন্য মনোনীত

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হল জয়া এহসান(Jaya Ahasan) অভিনীত সিনেমা নকশীকাঁথার জমিন(Nakssikathar Jamin)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছেন জয়া এহসান।

তিনি লেখেন, ‘আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত যে বিশ্বের অন্যতম ফিল্ম ফেস্টিভ্যালগুলোর একটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৩তম আসরে বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্ত আকরাম খান পরিচালিত চলচ্চিত্র নকশীকাঁথার জমিন (A tale of two sisters) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেল অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত হয়েছে৷

আগামী ২৫ নভেম্বর গোয়াতে আনুষ্ঠানিক ভাবে হবে নকশীকাঁথার জমিন-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার৷ বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া লেখেন, ‘১৯৯৪ সাল থেকে শুরু হওয়া এই অ্যায়ার্ডের জন্য প্রথমবার বাংলাদেশের পক্ষে আমাদের চলচ্চিত্রটি প্রতিযোগিতার জন্য মনোনয়ন পেয়েছে৷

আমার আনন্দিত হওয়ার বিশেষ কারণ আমার অভিনীত নকশীকাঁথার জমিন প্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত। এর কেন্দ্রীয় চরিত্রে আছে নারী এবং চলচ্চিত্রটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি৷’

নকশীকাঁথার জমিন ২০১৮–১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত। এর আগে গত মঙ্গলবার বিকেলে সিনেমাটির পরিচালক আকরাম খান জানিয়েছিলেন, নকশি কাঁথার জমিন আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেল অ্যাওয়ার্ড বিভাগে প্রতিযোগিতা করবে।

আইএফএফআইয়ের ৫৩তম এই চলচ্চিত্র উৎসব গোয়ায় ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। ২৫ নভেম্বর আইনক্স পানজিম অডিটোরিয়াম ১-এ সকাল ৯টায় প্রদর্শিত হবে সিনেমাটি।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...