Saturday, April 4, 2026

রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের প্রেক্ষিতে তদন্ত রিপোর্ট চাইল হাই কোর্ট 

Date:

Share post:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্পর্কে অখিল গিরির বিরুদ্ধে যে মন্তব্যের অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে আগামী দু’সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট হলফনামা দিয়ে আদালতে জানাতে হবে পুলিশকে। বৃহস্পতিবার রাজ্যেকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

আরও পড়ুন: চার তৃণমূল নেতার পাশে দাঁড়িয়ে অখিল গিরি বললেন, সাসপেনশন অবৈধ

নন্দীগ্রামে একটি জনসভায় দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। এদিন আদালতে এই মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়, অখিল গিরির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে সেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। তারপরই আদালতের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে রিপোর্ট তলব করে । আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

অখিল-মন্তব্যের মামলার শুনানিতে বুধবার রাজ্যের তরফে হাই কোর্টকে জানানো হয়, মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে যে সব অভিযোগ জমা পড়েছে, তার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। রাষ্ট্রপতির উদ্দেশে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হাই কোর্টে এমনটাই জানিয়েছিল রাজ্য সরকার।

এদিকে রামনগরের তৃণমূল বিধায়ক অখিলের মন্তব্যের বিরুদ্ধে  রাজভবনে গিয়ে তাঁর অপসারণের দাবি করে এসেছে বিজেপি পরিষদীয় দল। পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভায় আসন্ন শীতকালীন অধিবেশনে নিন্দাপ্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে তারা। কিন্তু সেই নিন্দাপ্রস্তাব আদৌ গৃহীত হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বুধবার বিধানসভায় বিজনেস অ্যাডভাইসরি (বিএ) কমিটির বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অখিলের বিরুদ্ধে বিজেপির নিন্দাপ্রস্তাব আনার বিষয়ে প্রশ্ন করা হলে স্পিকার বলেন, ‘‘অখিলবাবুর বিরুদ্ধে এমন কোনও প্রস্তাব তাঁর কাছে জমা পড়েনি। পড়লে অবশ্যই তা তিনি বিবেচনা করবেন।’’ এর পরেই তিনি আরও বলেছেন, ‘‘বিষয়টি এখন আদালতের বিচারাধীন। বিধানসভার আওতাধীন কি না, তা-ও খতিয়ে দেখতে হবে।’’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...